শিরোনাম
শিশু-কিশোররই বাংলাদেশের অ্যাম্বাসেডর: প্রধানমন্ত্রীসড়ক দুর্ঘটনায় মিলবে আর্থিক সহায়তা, আবেদন যেভাবে‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের আহ্বান বিরোধীদলীয় নেতারষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রীদেশব্যাপী নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীসাবেক মন্ত্রী ও ব্যবসায়ীসহ শতাধিক ব্যক্তির হিসাব জব্দের নির্দেশনাখুলনায় বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যাদেশের সংবিধান সব নাগরিকের ধর্ম পালনের স্বাধীনতা ও সম-অধিকার নিশ্চিত করেছে: ডেপুটি স্পিকারশিশু-কিশোররই বাংলাদেশের অ্যাম্বাসেডর: প্রধানমন্ত্রীসড়ক দুর্ঘটনায় মিলবে আর্থিক সহায়তা, আবেদন যেভাবে‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের আহ্বান বিরোধীদলীয় নেতারষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রীদেশব্যাপী নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীসাবেক মন্ত্রী ও ব্যবসায়ীসহ শতাধিক ব্যক্তির হিসাব জব্দের নির্দেশনাখুলনায় বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যাদেশের সংবিধান সব নাগরিকের ধর্ম পালনের স্বাধীনতা ও সম-অধিকার নিশ্চিত করেছে: ডেপুটি স্পিকার

আনসারের তৎপরতায় নারায়ণগঞ্জে ছিনতাইকারী আটক

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

নারায়ণগঞ্জে এক ছিনতাইকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় ট্রাফিক ডিউটি পালনের সময় এ ঘটনা ঘটে।

আনসার বাহিনী সূত্রে জানা যায়, শনিবার বিকেল আনুমানিক ৪টার দিকে এক যুবককে ছিনতাইকারী সন্দেহে ধাওয়া করে স্থানীয় জনতা। এ সময় ওই যুবক আনসার সদস্যদের নির্ধারিত ট্রাফিক ডিউটি পোস্টের পাশ দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন। তখন কর্তব্যরত আনসার সদস্যরা তাকে আটক করেন।

আটক যুবকের নাম শাকিল মিয়া (১৯)।

আরও পড়ুন

নেত্রকোনায় ভূমি দখলের চেষ্টার অভিযোগে মানববন্ধন

ছিনতাইকারী আটকে ভূমিকা রাখেন পিসি মো. মিল্লাদ বিশ্বাস, আনসার সদস্য মো. ইমরান নাজির ও মো. শফিকুল ইসলাম। পরে আটক যুবককে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষায় সাধারণ মানুষের পাশে থেকে আনসার সদস্যদের এমন তৎপরতায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে বলে সংশ্লিষ্টরা জানান। সড়ক ও জনপথসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় আনসার সদস্যদের দায়িত্ব পালনের ধারাবাহিকতায় ঘটনাটিকে দেখা হচ্ছে।

ভোরের আকাশ/জেআ

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী

শেয়ার করুন: