শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

খুলনায় ৮ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারী গ্রেফতার

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ২৩ মে ২০২৬, ৯:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

খুলনা মহানগরীর লবণচরা থানা পুলিশের বিশেষ অভিযানে ৮ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার ২৩ মে বিকেল ৪টা ৩৫ মিনিটে দারোগার লীজ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, এসআই খান মো. তানজীর হোসেন ও এসআই পীযূষ দাশের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে। অভিযানে নারী কনস্টেবল রেশমা, কনস্টেবল মো. আলামিন হোসেন ও কনস্টেবল মো. অমিত হাসান অংশ নেন।

আরও পড়ুন

জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি বদ্ধপরিকর

গ্রেফতারকৃত আসামি শিমু আক্তার (২৮) বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার সোনাখালী এলাকার বাসিন্দা। অভিযানের সময় তার হেফাজত থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

লবণচরা থানা পুলিশ জানিয়েছে, জিরোপয়েন্ট থেকে রূপসা ব্রিজগামী বিশ্বরোড পাকা সড়কের দারোগার লীজ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভোরের আকাশ/এনউব

গ্রেফতার

শেয়ার করুন: