শিরোনাম
ফ্যাসিস্ট ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে: আইনমন্ত্রীপ্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভীজলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অনুদানের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রীবাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যুহুথিদের ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা করতে ইইউকে সৌদির চাপমধ্যরাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণজলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীফ্যাসিস্ট ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে: আইনমন্ত্রীপ্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভীজলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অনুদানের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রীবাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যুহুথিদের ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা করতে ইইউকে সৌদির চাপমধ্যরাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণজলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

যমুনার চরের পতিত জমিতে শসা চাষ করে স্বাবলম্বী

বেড়া-সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ৫:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

একসময় বনজঙ্গলে ঘেরা ছিল যমুনার দুর্গম চরাঞ্চলের বিস্তীর্ণ জমি। সেই পতিত জমিই এখন শসা চাষের মাধ্যমে সম্ভাবনার নতুন দুয়ার খুলেছে পাবনার বেড়া উপজেলার কৃষকদের সামনে। 

প্রায় ৩৫০ বিঘা জমিতে শসার আবাদ করে প্রতিদিন ৪০০ থেকে ৫০০ মণ ফসল তুলছেন কৃষকরা। এতে একদিকে যেমন কর্মসংস্থান হয়েছে প্রায় ২০০ নারী-পুরুষের, অন্যদিকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন চাষিরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেড়া উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের যমুনা নদীর পূর্ব পাড়ে পেচাকোলা ও চক নয়ানপুর মৌজায় এ শসার আবাদ গড়ে উঠেছে। আগে এসব জমি বনজঙ্গলে ঢাকা থাকলেও বর্তমানে তা শসার খেতে পরিণত হয়েছে। প্রায় অর্ধশত কৃষক ছয়টি দলে ভাগ হয়ে এসব জমিতে চাষাবাদ করছেন।

কৃষক আলীম ফকির বলেন, বীজ বপনের ৪০ দিনের মধ্যেই গাছে শসা ধরতে শুরু করে। খেতের পরিচর্যা, সার ও কীটনাশক প্রয়োগ এবং শসা সংগ্রহের কাজে প্রতিদিন প্রায় ২০০ নারী-পুরুষ শ্রমিক কাজ করছেন। তাঁদের মধ্যে নারী শ্রমিকদের দৈনিক মজুরি ৪০০ টাকা এবং পুরুষ শ্রমিকদের ৬০০ টাকা।

চাষের খরচ ও লাভের বিষয়ে কৃষক জুলু প্রাং জানান, প্রতি বিঘা জমি লিজ নিতে গড়ে পাঁচ হাজার টাকা দিতে হয়েছে। এ ছাড়া বনজঙ্গল পরিষ্কার, বীজ, সার, কীটনাশক, শ্রমিকের মজুরি, থাকা-খাওয়া ও অন্যান্য খরচ মিলিয়ে প্রতি বিঘায় ব্যয় হয়েছে প্রায় ৬০ থেকে ৭০ হাজার টাকা। তাঁর আশা, প্রতি বিঘা জমির শসা বিক্রি করে দেড় লাখ টাকা পর্যন্ত আয় করা সম্ভব হবে। তবে প্রকৃত লাভ নির্ভর করবে উৎপাদন ও বাজারদরের ওপর।

আরও পড়ুন

গড়ইখালীতে ফ্রি চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা বিএনপি নেতা বাপ্পী

বর্তমানে প্রতি মণ শসা ৭০০ থেকে ৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা এসব শসা কিনে দেশের বিভিন্ন জেলা শহরে নিয়ে যাচ্ছেন। ফলে চরাঞ্চলের এই উৎপাদন স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখছে।

এ বিষয়ে বেড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুসরাত কবীর বলেন, অন্য উপজেলা থেকে কৃষকরা এসে বেড়ার চরাঞ্চলে শসা চাষের প্রকল্প করেছেন, এমন তথ্য তাঁর জানা ছিল না। প্রতিবেদকের মাধ্যমে বিষয়টি তিনি জানতে পেরেছেন। তবে চরাঞ্চলের উর্বর মাটি শসা চাষের জন্য উপযোগী। প্রকল্পের কৃষকরা কৃষি অফিসের সঙ্গে যোগাযোগ করলে তাঁদের সব ধরনের সহযোগিতা করা হবে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: