শিরোনাম
ফ্যাসিস্ট ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে: আইনমন্ত্রীপ্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভীজলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অনুদানের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রীবাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যুহুথিদের ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা করতে ইইউকে সৌদির চাপমধ্যরাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণজলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীফ্যাসিস্ট ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে: আইনমন্ত্রীপ্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভীজলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অনুদানের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রীবাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যুহুথিদের ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা করতে ইইউকে সৌদির চাপমধ্যরাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণজলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

গড়ইখালীতে ফ্রি চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা বিএনপি নেতা বাপ্পী

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ৫:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

অর্থাভাবে যেন কোনো মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যে প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন খুলনা জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী।

তিনি বলেছেন, সৌদি কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ ফাউন্ডেশনের ফ্রেন্ডশিপ প্রোগ্রামের আওতায় পাইকগাছায় তিন মাসব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প স্থানীয় মানুষের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় খুলনার পাইকগাছা উপজেলার গড়ইখালীতে এ চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মনিরুল হাসান বাপ্পী বলেন, এ উদ্যোগ কেবল একটি চিকিৎসা ক্যাম্প নয়, বরং অবহেলিত মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার একটি মহৎ প্রয়াস। অর্থাভাবে অনেক সময় সাধারণ মানুষ প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারেন না। এ কর্মসূচির মাধ্যমে আগামী তিন মাস এলাকার নারী, পুরুষ ও বয়স্ক ব্যক্তিরা বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শের পাশাপাশি বিনা মূল্যে ওষুধ পাবেন।

তিনি আরও বলেন, সমাজ ও দেশের উন্নয়নে সুস্বাস্থ্য অত্যন্ত জরুরি। তাই দলমত নির্বিশেষে সবাইকে সাধারণ মানুষের কল্যাণে একযোগে কাজ করতে হবে। প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন। ক্যাম্পের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় সংশ্লিষ্ট সবার সহযোগিতাও কামনা করেন তিনি।

রাজনৈতিক প্রসঙ্গে মনিরুল হাসান বাপ্পী বলেন, বিগত ১৭ বছরে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার দেশের অর্থনীতিকে ভঙ্গুর অবস্থায় রেখে পালিয়ে গেছে। বিএনপি জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের প্রতিটি খাত পুনর্গঠনে নিরলসভাবে কাজ চলছে। তাঁর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা সুপ্রতিষ্ঠিত হচ্ছে।

তিনি অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্টরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য প্রতিহত করতে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম নান্নু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, জেলা বিএনপির সদস্য শাহাদাৎ হোসেন ডাবলু ও ইমাদুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম ইমদাদুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ এবং আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জিএম আব্দুস সাত্তার।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব অ্যাডভোকেট আবু সাঈদ, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, শেখ রুহুল কুদ্দুস ও তুষার কান্তি মণ্ডল, পৌর বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা লাকি, সাজ্জাদ হোসেন মানিক, আনোয়ারুল ইসলাম, বেনজির আহমেদ লাল, মোস্তফা মোড়ল ও মিজান জোয়ার্দার প্রমুখ।

চিকিৎসা ক্যাম্প উদ্বোধনের আগে সকালে পাইকগাছা বাস মালিক সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মনিরুল হাসান বাপ্পী। পরে গড়ইখালী ইউনিয়ন বিএনপি আয়োজিত সমাবেশে বক্তব্য দেন তিনি। রাড়ুলী ইউনিয়নের ভূবনমহনী স্কুলে শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। আর কে বি কে হরিশচন্দ্র স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সংবর্ধনা অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জে রেহাইচর বাজার রক্ষায় ব্যবসায়ী ও স্থানীদের মানববন্ধন

বিকেল ৪টায় আগড়ঘাটা বিনোদ বিহারী স্পোর্টিং ক্লাব আয়োজিত আগড়ঘাটা হাইস্কুল মাঠে বেগম খালেদা জিয়া স্মৃতি আট দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলার উদ্বোধন করেন তিনি। পরে কপিলমুনিতে খুলনা জেলা পরিষদের মার্কেট নির্মাণকাজের উদ্বোধন করেন।

তিনি কপিলমুনি ও হরিঢালী ইউনিয়ন বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন। কপিলমুনি বাজারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে জ্বালাও-পোড়াও, ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ এবং নৈরাজ্য সৃষ্টির অভিযোগে আয়োজিত বিক্ষোভ মিছিলেও অংশ নেন তিনি।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: