শিরোনাম
ভুয়া সনদে শর্তযুক্ত অফার লেটার, বিপাকে ইউরোপগামী শিক্ষার্থীরাসৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্রদেশের বাজারে টানা পঞ্চম দফায় কমলো স্বর্ণের দামঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধনগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানকে যুদ্ধের ছক দিলেন ভারতীয় পাইলটগার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বরইরান যুদ্ধে ১৩৪ সামুদ্রিক ঘটনায় ২৫ নাবিক নিহত: জাতিসংঘচাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, ৩৮ কিশোর গ্যাং সদস্য আটকভুয়া সনদে শর্তযুক্ত অফার লেটার, বিপাকে ইউরোপগামী শিক্ষার্থীরাসৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্রদেশের বাজারে টানা পঞ্চম দফায় কমলো স্বর্ণের দামঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধনগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানকে যুদ্ধের ছক দিলেন ভারতীয় পাইলটগার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বরইরান যুদ্ধে ১৩৪ সামুদ্রিক ঘটনায় ২৫ নাবিক নিহত: জাতিসংঘচাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, ৩৮ কিশোর গ্যাং সদস্য আটক

খুলনায় সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজি বন্ধে এনসিপির ৭ দফা দাবি

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ৫:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

খুলনায় ধারাবাহিক হত্যাকাণ্ড, সন্ত্রাসী তৎপরতা, চাঁদাবাজি, দখলবাজি এবং ব্যবসাপ্রতিষ্ঠান ও বিভিন্ন সেবাপ্রতিষ্ঠানে হামলা-হুমকির ঘটনায় আমরা গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি খুলনার নের্তৃবৃন্দ।

শনিবার( ১৪ নভেম্বর) বেলা ১ টায় খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে ৭ দফা দাবী আদায়ের লক্ষ্যে প্রতিবাদ জানিয়েছেন এনসিপি খুলনা জেলা আহবায়ক কমিটি।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন এনসিপি খুলনা জেলা আহবায়ক কমিটির আহ্বায়ক মাহমুদুল হাসান ফয়জুল্লাহ। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন, নিরাপদ, ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা। সেই গণ-আকাঙ্ক্ষার বিপরীতে যদি আবারও সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি ও বিচারহীনতার সংস্কৃতি বিস্তার লাভ করে, তাহলে তা শুধু জনগণের প্রত্যাশার সঙ্গে বিশ্বাস ঘাতকতাই নয়, বরং রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতিরও পরিপন্থী।

গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, খুলনার সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠীর কাছে কার্যত জিম্মি হয়ে পড়েছেন। অপরাধী ও চাঁদাবাজরা প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিচ্ছে এবং বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে নিজেদের আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। ছোট-বড় প্রায় সব শ্রেণির ব্যবসায়ীকে লক্ষ্য করে চাঁদা দাবি করা হচ্ছে। এসব সন্ত্রাসী কর্মকাণ্ড ও অব্যাহত হুমকির মুখে ফার্মেসিসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন ব্যবসায়ীরা।

এমনকি, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ২ নভেম্বর পর্যন্ত খুলনায় ৭৫টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে গণমাধ্যমে প্রকাশিত তথ্যে উল্লেখ করা হয়েছে। সম্প্রতি খুলনা সিটি করপোরেশনের প্রশাসকও গণমাধ্যমে প্রকাশ্যে চাঁদাবাজি এবং ব্যবসায়ীদের নিরাপত্তাহীনতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

এসব ঘটনাকে কোনোভাবেই বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। এসব অপরাধের পেছনে কোনো রাজনৈতিক দল, রাজনৈতিক নেতা কিংবা প্রভাবশালী মহলের ইন্ধন বা সংশ্লিষ্টতা রয়েছে কিনা- তা নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি। একই সঙ্গে অপরাধীদের রাজনৈতিক পরিচয় বা প্রভাব বিবেচনায় না নিয়ে আইনের আওতায় আনার আহ্বান জানাচ্ছি।

আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, বিভিন্ন সময়ে খুলনার অপরাধ দমনে সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগের কথা জানানো হলেও মাঠপর্যায়ে তার কার্যকর প্রতিফলন দৃশ্যমান হচ্ছে না। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে আরও কার্যকর, সমন্বিত ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা জরুরি। কেননা, নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব।

আমাদের ৭ দফা দাবি: ১. খুলনার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে অবিলম্বে দৃশ্যমান, সমন্বিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

২. খুলনার সাম্প্রতিক হত্যাকাণ্ড, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি, অবৈধ অস্ত্র ও মাদকসংক্রান্ত অপরাধের পরিসংখ্যান, মামলার অগ্রগতি এবং নিষ্পত্তির তথ্য নিয়ে দ্রুত সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ অপরাধ পরিস্থিতির শ্বেতপত্র প্রকাশ করতে হবে।

৩. খুলনার অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ, এসআরবি, গোয়েন্দা সংস্থা ও প্রশাসনের সমন্বয়ে বিশেষ অপরাধ দমন টাস্কফোর্স গঠন করতে হবে। এই টাস্কফোর্সকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের সুযোগ দিতে হবে।

৪. সাম্প্রতিক হত্যাকাণ্ড, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি ও হামলার প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে তদন্ত ও বিচারপ্রক্রিয়ার অগ্রগতি নিয়মিতভাবে জনগণের সামনে তুলে ধরতে হবে।

৫. অপরাধীচক্রের রাজনৈতিক ও প্রশাসনিক পৃষ্ঠপোষকতা বন্ধ করতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে রাজনৈতিক পরিচয় কিংবা প্রভাবের কারণে দায়মুক্তি দেওয়া যাবে না। অপরাধে জড়িত থাকার অভিযোগ উঠলে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় নির্বিশেষে নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন

অনিয়ম ও ভুল চিকিৎসার প্রশ্নে ক্ষিপ্ত চিকিৎসক

৬. ব্যবসায়ী ও সাধারণ মানুষের জন্য পরিচয় গোপন রেখে চাঁদাবাজি, সন্ত্রাস ও নিরাপত্তাহীনতার অভিযোগ জানানোর বিশেষ হটলাইন চালু করতে হবে এবং অভিযোগের দ্রুত প্রতিকার নিশ্চিত করতে হবে।

৭. খুলনার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা, মার্কেট, হাসপাতাল, ফার্মেসি, শিল্পাঞ্চল ও জনবহুল স্থানে বিশেষ নিরাপত্তা টহল, পর্যাপ্ত সিসিটিভি নজরদারি এবং দ্রুত পুলিশি সাড়া নিশ্চিত করতে হবে।
সংবাদ সম্মেলনে জেলা কমিটির নের্তৃবৃন্দ ছাড়াও বিভিন্ন উপজেলা প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: