শিরোনাম
প্রতিরোধভিত্তিক স্বাস্থ্যব্যবস্থা গড়তে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সম্পৃক্ততা অপরিহার্য: স্বাস্থ্য প্রতিমন্ত্রীআজ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রীঢাকা বিশ্ববিদ্যালয়ে জোড়া হাতবোমা বিস্ফোরণে আহত ২ইউক্রেন যুদ্ধে ৪ লাখের বেশি রুশ সেনা নিহতইয়েমেনে হুথিদের হামলায় নিহত ৩৩দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটরশেখ হাসিনাকে ফেরাতে আইনি জটিলতা দেখছে না সরকার: তথ্য উপদেষ্টাটুঙ্গিপাড়ায় ছাত্রলীগের মিছিল ঘিরে সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুনপ্রতিরোধভিত্তিক স্বাস্থ্যব্যবস্থা গড়তে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সম্পৃক্ততা অপরিহার্য: স্বাস্থ্য প্রতিমন্ত্রীআজ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রীঢাকা বিশ্ববিদ্যালয়ে জোড়া হাতবোমা বিস্ফোরণে আহত ২ইউক্রেন যুদ্ধে ৪ লাখের বেশি রুশ সেনা নিহতইয়েমেনে হুথিদের হামলায় নিহত ৩৩দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটরশেখ হাসিনাকে ফেরাতে আইনি জটিলতা দেখছে না সরকার: তথ্য উপদেষ্টাটুঙ্গিপাড়ায় ছাত্রলীগের মিছিল ঘিরে সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

মধুপুরের পাহাড়ি লাল মাটিতে চাষ হচ্ছে বিদেশি চায়না কমলা

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ৩:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

‎‎টাঙ্গাইলের মধুপুরের পাহাড়ি লাল মাটিতে আনারসের পাশাপাশি এবার সম্ভাবনার নতুন দুয়ার খুলেছে বিদেশি জাতের চায়না কমলা চাষ। সুস্বাদু ও মিষ্টি স্বাদের এ কমলা চাষ করে সফলতার মুখ দেখছেন স্থানীয় কৃষকরা। কম খরচে অধিক লাভের সম্ভাবনা থাকায় দিন দিন এ ফল চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের।

‎জিআই পণ্য হিসেবে স্বীকৃত মধুপুরের বিখ্যাত আনারসের পাশাপাশি এ অঞ্চলে কলা, পেঁপে, আদা, কাজুবাদাম ও ড্রাগন ফলসহ বিভিন্ন অর্থকরী ফসলের চাষ হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় পাহাড়ি লাল মাটিতে চায়না কমলার সফল উৎপাদন স্থানীয় কৃষিতে নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে।

‎উপজেলার বেরীবাইদ ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের পাহাড়ি এলাকায় কৃষক কিবর আলী প্রায় পাঁচ একর জমিতে গড়ে তুলেছেন চায়না কমলার বাগান। বাগানজুড়ে গাছে গাছে ঝুলছে থোকায় থোকায় কমলা। বাগানটির সাফল্যের খবর ছড়িয়ে পড়ায় প্রতিদিন দূর-দূরান্ত থেকে কৃষক ও দর্শনার্থীরা বাগান দেখতে আসছেন।

‎কৃষক কিতাব আলী জানান, ইউটিউবে কমলা চাষের ভিডিও দেখে তাঁর মধ্যে আগ্রহ তৈরি হয়। পরে চারা সংগ্রহের জন্য চুয়াডাঙ্গা জেলায় গিয়ে কমলার বাগান পরিদর্শন করেন। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে নিজের ছয় বিঘা জমিতে পরীক্ষামূলকভাবে চায়না কমলার চাষ শুরু করেন। প্রথম বছরেই ভালো ফলন পান। গত বছর বাগান থেকে প্রায় পাঁচ লাখ টাকার কমলা বিক্রি করেছেন। চলতি বছর ফলন ও বাজারে চাহিদা দুটোই বেড়েছে। গত বছরের তুলনায় এবার আরও বেশি দামে  কমলা বিক্রি করতে পারবেন বলে আশা করছেন তিনি।

‎অন্যদিকে উপজেলার লাউফুলা গ্রামের কৃষক আরশেদ আলী জানান, তিনি পরীক্ষামূলকভাবে ৮০ শতাংশ জমিতে চায়না জাতের প্রায় ২০০টি কমলার চারা রোপণ করেছেন। প্রতিটি গাছে এক থেকে দেড় মণ পর্যন্ত কমলা ধরেছে। কমলা চাষে খরচ তুলনামূলক কম এবং লাভের সম্ভাবনা বেশি হওয়ায় আগামীতে আরও বেশি জমিতে এ জাতের কমলা চাষের পরিকল্পনা রয়েছে তাঁর।

‎উপসহকারী কৃষি কর্মকর্তা ফারুক হোসেন জানান, কৃষি বিভাগের পক্ষ থেকে নিয়মিত কমলার বাগান পরিদর্শন করা হচ্ছে। গাছকে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করতে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। বাগানের গাছগুলোতে প্রচুর ফলন এসেছে। কমলার মিষ্টি স্বাদ ও উন্নত মানের কারণে বাজারেও এর চাহিদা রয়েছে। পাইকাররা বাগান থেকেই প্রতি কেজি কমলা প্রায় ১১০ টাকা দরে কিনে নিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন

সাভার-ধামরাইয়ে রাতে আরো ২ বাসে আগুন

‎মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা মমতাজ বেগম জানান, মধুপুরের পাহাড়ি লাল মাটি কমলা চাষের জন্য অত্যন্ত উপযোগী। কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ, প্রশিক্ষণ, বীজ ও সারসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা দেওয়া হচ্ছে। এ বছর উপজেলায় প্রায় দুই হেক্টর জমিতে চায়না কমলার চাষ হয়েছে। এতে উৎপাদন হয়েছে প্রায় ৩৩ মেট্রিক টন। যোগাযোগব্যবস্থা ভালো থাকায় কৃষকরা সহজেই উৎপাদিত কমলা বাজারজাত করতে পারছেন। কিতাব আলীর সফলতা দেখে এলাকার অন্য কৃষকরাও বাণিজ্যিকভাবে কমলা চাষে আগ্রহী হয়ে উঠছেন।

‎তিনি আরো জানান  যথাযথ সহযোগিতা ও পরিকল্পিত উদ্যোগ অব্যাহত থাকলে মধুপুরের পাহাড়ি লাল মাটিতে চায়না কমলার বাণিজ্যিক চাষ আরও সম্প্রসারিত হবে। এতে কৃষকদের আয় বাড়ার পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: