শিরোনাম
এমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রীএমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রী

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শ্রীপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের মোটরসাইকেল র‍্যালি

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ৯:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

সন্ত্রাস, নৈরাজ্য এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের দেশব্যাপী জ্বালাও-পোড়াও ও অরাজকতার বিরুদ্ধে মাগুরার শ্রীপুরে প্রতিবাদী মোটরসাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(১৬ নভেম্বর) বিকেলে শ্রীপুর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে এই র‍্যালির আয়োজন করা হয়। শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামন থেকে র‍্যালিটি বের হয়ে উপজেলার ৮টি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার প্রদক্ষিণ শেষে পুনরায় শ্রীপুর সদরে এসে শেষ হয়।

​প্রতিবাদী এই মোটরসাইকেল র‍্যালিতে নেতৃত্ব দেন শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক জিয়াউল হক ফরিদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন এবং ছাত্রদলের আহ্বায়ক মুন্সি ইয়াসিন আলী সোহেল। র‍্যালিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী বিভিন্ন রাজনৈতিক স্লোগান ও ব্যানার-ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন

মাভাবিপ্রবি ক্যাম্পাসে মুজিবের স্থানে ভাসানীর মুর‌্যাল স্থাপন

​র‍্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, অপশক্তি ও আওয়ামী দোসরদের যেকোনো ধরনের দেশবিরোধী চক্রান্ত, জ্বালাও-পোড়াও এবং অরাজকতা কঠোর হস্তে দমন করা হবে। জনগণের নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে রাজপথে থাকবে বিএনপি।

​সমাবেশ থেকে আরও ঘোষণা দেওয়া হয় যে, মহান বিজয়ের মাস ডিসেম্বর জুড়ে শ্রীপুর উপজেলা বিএনপি ও সকল অঙ্গসংগঠন রাজপথে সক্রিয় ভূমিকা পালন করবে।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: