শিরোনাম
নাশকতা ঠেকাতে সরকারের ব্যর্থতার অভিযোগ বিরোধী দলেরছাত্রলীগ নৈরাজ্য করছে, অথচ সমন্বয়ক শ্রীমঙ্গলে ঘুরছেন: রাকিববাসে আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: নুরবিমানের কেনাকাটা ও পরিচালনায় অনিয়ম, দায়ীদের শনাক্তের নির্দেশ২৪ হাজার ১৩টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারবিদ্যুতায়ন ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে কপ-৩১ এ নতুন বৈশ্বিক উদ্যোগকপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রীজ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন শরীফনাশকতা ঠেকাতে সরকারের ব্যর্থতার অভিযোগ বিরোধী দলেরছাত্রলীগ নৈরাজ্য করছে, অথচ সমন্বয়ক শ্রীমঙ্গলে ঘুরছেন: রাকিববাসে আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: নুরবিমানের কেনাকাটা ও পরিচালনায় অনিয়ম, দায়ীদের শনাক্তের নির্দেশ২৪ হাজার ১৩টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারবিদ্যুতায়ন ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে কপ-৩১ এ নতুন বৈশ্বিক উদ্যোগকপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রীজ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন শরীফ

ব্রিতে বোরো মওসুমের ব্রিডার বীজ বিতরণ উদ্বোধন

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ৬:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) কৌলিসম্পদ ও বীজ বিভাগের (জিআরএস) আয়োজনে মঙ্গলবার (১০ নভেম্বর) ২০২৬  আসন্ন বোরো ২০২৬-২৭ মওসুমের ব্রিডার বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 

ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. আমিনুল ইসলাম এ বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। জিআরএস বিভাগের মুখ্য বজ্ঞৈানিক কর্মকর্তা ও প্রধান ড. মীর শরফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রির খামার ব্যবস্থাপনা বিভাগের চিফ সাইন্টিফিক অফিসার ও প্রধান মো. সিরাজুল ইসলাম এবং উদ্ভিদ প্রজনন বিভাগের চিফ সাইন্টিফিক অফিসার ও পার্টনার প্রকল্পের এজেন্সী প্রোগ্রাম ডিরেক্টর, ড. মো. আবদুল কাদের। 

এ সময় ব্রির বিভাগীয় প্রধানগণ এবং জিআরএস বিভাগের বিজ্ঞানীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জিআরএস বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ইবনে সৈয়দ মো. হারুনুর রশিদ। 

উল্লেখ্য, জিআরএস বিভাগ আসন্ন বোরো মওসুমের জন্য মোট ১৬২ টন ব্রিডার বীজ উৎপাদন করেছে। এর মধ্যে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) সহ মোট ৭০৪ জন সিড ডিলারের মাঝে ১২৭ টন ব্রিডার বীজ বিতরণ করা হবে। ইতোমধ্যে বিএডিসি-কে ৩৮ টন ব্রিডার বীজ দেয়া হয়েছে। 

আরও পড়ুন

বটিয়াঘাটায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ

বাকি ৮৯ টন ব্রিডার বীজ ৭০৩ জন বেসরকারি খাতের সিড ডিলারের মাঝে বিতরণ করা হবে। এসব বীজ থেকে তারা বোরো মওসুমে ভিত্তি বীজ উৎপাদন করবে। ব্রির ব্রিডার বীজ বিতরণ কার্যক্রম আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলবে।

ভোরের আকাশ/সু.পা

 

শেয়ার করুন: