বটিয়াঘাটায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ

খুলনার বটিয়াঘাটায় বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার নাহাড়ীতলা বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এর আগে ১ নম্বর জলমা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দারোগাভিটা এলাকায় বিএনপির প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিল শেষে স্থানীয় নাহাড়ীতলা বাসস্ট্যান্ডে সমাবেশ করেন তাঁরা।
উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীমের সভাপতিত্বে এবং সদস্য সচিব খন্দকার ফারুক হোসেনের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য সুলতান মাহমুদ, মুক্তিযোদ্ধা দলের সভাপতি কামরুল ইসলাম, জেলা ছাত্রদলের সদস্য সচিব মো. ইসমাইল হোসেন খান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান জিকু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, জাহিদুর রহমান রাজু, কারিমূল ইসলাম, আরিফুজ্জামান দুলু গোলদার ও শেখ মাসুদুজ্জামান মাসুদ।
এ ছাড়া জলমা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রুহুল মোমেন লিটন, সদস্য সচিব আসাবুর রহমান হাওলাদার, পলাশ মহলদার, জাহাঙ্গীর হাওলাদার, মোল্লা সেলিম, টুটুল গোলদার, মো. শামসুল হক, আবুল হোসেন, মনির হোসেন, বাইজিদ হোসেন, মো. কাশেম খান, মো. নুরুল আলম ভূঁইয়া, সুদীপ্ত মল্লিক, কানিজ ফাতেমা, শেখর মন্ডল, মুক্তা খাতুন, আবু সাঈদ মৌলঙ্গী, শফিকুল ইসলাম বাবু, হাসান হাওলাদার, বাদশা ইসলাম, দেলোয়ার, সুমন হাওলাদার, রুহুল আমিন, বাবুল খাঁ ও অশোক কুমার মন্ডলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/সু.পা