নলছিটিতে নিখোঁজের একদিন পর যুবকের লাশ উদ্ধার

ঝালকাঠির নলছিটিতে নিখোঁজের একদিন পর ইমরান সিকদার ( ৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার( ১৮ আগস্ট) সকাল ৮টার দিকে স্থানীয়রা উপজেলার কুশংগল ইউনিয়ন পরিষদ সংলগ্ন পুকুর থেকে তার লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করে। ইমরান সিকদার কুশঙ্গল ইউনিয়নের মানপাশা গ্রামের ইউনুচ সিকদারের ছেলে।
পরিবার ও স্থানীয়রা জানিয়েছে, ইমরান সিকদার গত রোববার সকালে (১৭ আগস্ট) নিজ বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরেননি। তিনি কয়েক বছর ধরে মানুষিক সমস্যায় ভুগছিলেন।
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ভোরের আকাশ/মো.আ.