নওগাঁয় সড়ক দুর্ঘটনায় সড়ক বিভাগের প্রকৌশলী নিহত

নওগাঁয় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. রাশেদুজ্জামান নিহত হয়েছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টার দিকে নওগাঁর হাপানিয়া সড়কের চার রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রাতে একটি ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা নওগাঁ সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. রাশেদুজ্জামান গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান জানান, নিহত উপ-সহকারী প্রকৌশলী মো. রাশেদুজ্জামানের মরদেহ থানায় আনা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
ভোরের আকাশ/ইউএম