পিরোজপুরের নতুন ডিসি মো: গোলাম রব্বানী, বিদায়ী আবু সাঈদ টাঙ্গাইলে বদলি

পিরোজপুর জেলার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট পদে রদবদল করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপপরিচালক/উপসচিব মু. মাহমুদ উল্লাহ মারুফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, পিরোজপুরের বর্তমান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু সাঈদ (১৬৪৯৭)-কে টাঙ্গাইল জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি করা হয়েছে।
অন্যদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জনাব মো: গোলাম রব্বানী (১৬৬৫৩)-কে পিরোজপুর জেলার নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে পদায়ন করা হয়েছে।
জনস্বার্থে জারীকৃত এই প্রশাসনিক আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
ভোরের আকাশ/এম