শিরোনাম
অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

শাজাহানপুরে ১৪ জলাভূমিতে ২৮৬ কেজি পোনামাছ অবমুক্ত

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ : ৭ সেপ্টেম্বর ২০২৬, ৯:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
শাজাহানপুরে ১৪ জলাভূমিতে ২৮৬ কেজি পোনামাছ অবমুক্ত
শাজাহানপুরে ১৪ জলাভূমিতে ২৮৬ কেজি পোনামাছ অবমুক্ত

মৎস্যসম্পদের উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও জলাভূমির জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে বগুড়ার শাজাহানপুর উপজেলায় ২৮৬ কেজি বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত করা হয়েছে।২০২৬-২০২৭ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলার অভ্যন্তরীণ জলাভূমি, প্রাতিষ্ঠানিক জলাশয় ও বিলসহ মোট ১৪টি জলাভূমিতে এসব পোনামাছ অবমুক্ত করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা মৎস্য কর্মকর্তা মো. খালেকুজ্জামান সরকার। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক শারমিন আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফিরোজ আহমেদ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুজ্জামান।

আরও পড়ুন

কুমিল্লায় রোহিঙ্গা নাগরিকদের জন্মসনদ দিয়ে প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত

এ ছাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু শাহিন সানি, উপজেলা যুবদলের সভাপতি বেলাল হোসেন বাবুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় মৎস্যজীবী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, জলাশয়গুলোতে পোনামাছ অবমুক্ত করার ফলে দেশীয় মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধি পাবে। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে মাছের চাহিদা পূরণ এবং মৎস্যজীবীদের আর্থসামাজিক উন্নয়নেও এ উদ্যোগ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: