শিরোনাম
ফ্যাসিবাদ কোনো নির্দিষ্ট দলের নাম নয়, একটি ভাইরাস: জামায়াত আমিরগণহত্যাকারী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না দেশের মানুষ: স্বরাষ্ট্রমন্ত্রীমক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবে আদালতে দাঁড়ানোর আহ্বান আইনমন্ত্রীরদ্বিতীয় দিনে ৩ জাহাজে সেন্টমার্টিন যাচ্ছেন ১৫৫৪ পর্যটকঅধ্যক্ষের পদত্যাগের দাবিতে আজিমপুর সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভসংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধজামিনে বাড়ি ফেরার পথে ফের গ্রেপ্তার সাবেক স্বাস্থ্যমন্ত্রীর মামাতো ভাইফ্রান্সজুড়ে বিক্ষোভ, গ্রেপ্তার ৪৪৮ফ্যাসিবাদ কোনো নির্দিষ্ট দলের নাম নয়, একটি ভাইরাস: জামায়াত আমিরগণহত্যাকারী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না দেশের মানুষ: স্বরাষ্ট্রমন্ত্রীমক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবে আদালতে দাঁড়ানোর আহ্বান আইনমন্ত্রীরদ্বিতীয় দিনে ৩ জাহাজে সেন্টমার্টিন যাচ্ছেন ১৫৫৪ পর্যটকঅধ্যক্ষের পদত্যাগের দাবিতে আজিমপুর সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভসংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধজামিনে বাড়ি ফেরার পথে ফের গ্রেপ্তার সাবেক স্বাস্থ্যমন্ত্রীর মামাতো ভাইফ্রান্সজুড়ে বিক্ষোভ, গ্রেপ্তার ৪৪৮

ইউপি নির্বাচন নিয়ে সংশয় আছে গাইবান্ধায় এনসিপি'র আহবায়ক নাহিদ ইসলাম

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ৬ নভেম্বর ২০২৬, ৩:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

‎আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো জোটের ওপর নির্ভর না করে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে তিনি আরো বলেন ইউপি নির্বাচন নিয়ে সংশয় আছে। এ লক্ষ্যে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

‎শুক্রবার (৬ নভেম্বর) সকালে গাইবান্ধা জেলা পরিষদের সম্মেলনকক্ষে এনসিপির জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত আঞ্চলিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‎নাহিদ ইসলাম বলেন, স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি এককভাবে অংশগ্রহণ করবে। এ লক্ষ্যে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে কাজ চলছে।

‎সভা শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিএনপির সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, বিএনপি গায়ের জোরে ক্ষমতায় রয়েছে। তবে এভাবে বেশিদিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না। ক্ষমতায় থাকতে হলে গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। জনগণের রায় উপেক্ষা করে ক্ষমতায় থাকা সম্ভব নয়।

আরও পড়ুন

এস.এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় অভিযোগ

‎এনসিপির জেলা সমন্বয়ক খাদেমুল ইসলাম খুদির সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন জেলা সদস্যসচিব রাহাদ ইবনে শহীদ। এতে বিশেষ অতিথি ছিলেন দলের সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, সাংগঠনিক সম্পাদক ডা. কামরুল ইসলাম দর্পণ এবং সহসাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসাইন।

‎সভায় দলের সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে প্রস্তুতি এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: