শিরোনাম
ফ্যাসিবাদ কোনো নির্দিষ্ট দলের নাম নয়, একটি ভাইরাস: জামায়াত আমিরগণহত্যাকারী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না দেশের মানুষ: স্বরাষ্ট্রমন্ত্রীমক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবে আদালতে দাঁড়ানোর আহ্বান আইনমন্ত্রীরদ্বিতীয় দিনে ৩ জাহাজে সেন্টমার্টিন যাচ্ছেন ১৫৫৪ পর্যটকঅধ্যক্ষের পদত্যাগের দাবিতে আজিমপুর সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভসংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধজামিনে বাড়ি ফেরার পথে ফের গ্রেপ্তার সাবেক স্বাস্থ্যমন্ত্রীর মামাতো ভাইফ্রান্সজুড়ে বিক্ষোভ, গ্রেপ্তার ৪৪৮ফ্যাসিবাদ কোনো নির্দিষ্ট দলের নাম নয়, একটি ভাইরাস: জামায়াত আমিরগণহত্যাকারী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না দেশের মানুষ: স্বরাষ্ট্রমন্ত্রীমক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবে আদালতে দাঁড়ানোর আহ্বান আইনমন্ত্রীরদ্বিতীয় দিনে ৩ জাহাজে সেন্টমার্টিন যাচ্ছেন ১৫৫৪ পর্যটকঅধ্যক্ষের পদত্যাগের দাবিতে আজিমপুর সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভসংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধজামিনে বাড়ি ফেরার পথে ফের গ্রেপ্তার সাবেক স্বাস্থ্যমন্ত্রীর মামাতো ভাইফ্রান্সজুড়ে বিক্ষোভ, গ্রেপ্তার ৪৪৮

হজ্ব পালনের টাকা নিয়ে প্রতারণা

এস.এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় অভিযোগ

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ৬ নভেম্বর ২০২৬, ৩:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

পবিত্র হজ ও ওমরাহ পালনের কথা বলে সাধারণ ধর্মপ্রাণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ‘এস এফ ট্রাভেলস’-এর চেয়ারম্যান হাফেজ মাওলানা ওমর ফারুক হাসানের বিরুদ্ধে। টাকা ও পাসপোর্ট জমা দিয়েও নির্ধারিত সময়ে হজে যেতে না পারায় চরম অনিশ্চয়তায় পড়েছেন একাধিক ভুক্তভোগী।

অভিযোগ সূত্রে জানা যায়, হজের ভিসা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা দেওয়ার আশ্বাস দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা নেন ওমর ফারুক হাসান। তবে নির্ধারিত সময়ে গ্রাহকদের হজে পাঠাতে ব্যর্থ হন তিনি। পরবর্তী সময়ে ভুক্তভোগীরা তাঁদের জমা দেওয়া টাকা ও পাসপোর্ট ফেরত চাইলে নানা ধরনের টালবাহানা শুরু করেন বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগীদের দাবি, বর্তমানে অভিযুক্ত ওমর ফারুক হাসানের মোবাইল ফোন বন্ধ রয়েছে। তাঁর সঙ্গে যোগাযোগ করতে না পেরে তাঁরা চরম দুশ্চিন্তা ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।

আরও পড়ুন

জামালপুরে ২৮তম ন্যাশনাল ক্রিকেট লীগের উদ্বোধন

এ ঘটনায় প্রতিকার চেয়ে ডুমুরিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। তাঁদের অভিযোগ, টাকা ও পাসপোর্ট ফেরত না পাওয়ায় তাঁরা আর্থিক ক্ষতির পাশাপাশি মানসিকভাবেও বিপর্যস্ত হয়ে পড়েছেন।

ভুক্তভোগীরা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দ্রুত অভিযুক্তকে খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে তাঁদের কষ্টার্জিত অর্থ ও পাসপোর্ট উদ্ধারের পাশাপাশি অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দোষী প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: