শ্রীপুরে মিছিলের প্রস্তুতিকালে আওয়ামীলীগের ৭ কর্মী আটক

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নয়নপুর এলাকায় মশাল মিছিলের প্রস্তুতি নিচ্ছিলো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় স্থানীয় বিএনপি ও অংগ সংগঠনের নেতা কর্মীরা ধাওয়া করে ৭ কর্মীকে আটক করে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ আটকদের গ্রেফতার করে।
ঘটনা ঘটে সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার জৈনাবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে । গ্রেফতারকৃত ওই সাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দিয়ে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করেছে পুলিশ। এ বিষয়ে বক্তব্য ও গ্রেফতারকৃতদের নাম পরিচয় জানতে একাধিক বার শ্রীপুর থানার ওসি ও উপপরিদর্শক আ.জলিলকে মোবাইলে একাধিকবার ফোন করেও হোয়াটস্ এ্যাপে খুদে বার্তা দিয়েও কোন উত্তর পাওয়া যায়নি।
মাওনা ইউনিয়ন বিএনপি'র যুগ্ন-আহবায়ক আরিফুল ইসলাম সরকার জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনে নেতৃবৃন্দ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নয়নপুর এলাকায় ব্যানার ফেষ্টুন নিয়ে মশাল মিছিল ও নাশকতার পরিকল্পনা করছিলো। দলটির এমন কর্মকান্ডে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কর্মকান্ড ও নাশকতা দমাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা পালাক্রমে নিরাপত্তার দায়িত্ব পালন করে আসছে। সোমবার রাত ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নয়নপুর এলাকায় স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগের নেতাকর্মীরা মিছিল করতে জড়ো হয়। এমন তথ্যের ভিত্তিতে দায়িত্বে থাকা নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ধাওয়া দিয়ে ব্যানার ১০/১৫টি মশালসহ ৭জনকে আটক করে পুলিশে সোপর্দ করে। গ্রেফতারদের বিরুদ্ধে মামলা দিয়ে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
এ বিষয়ে বক্তব্য ও গ্রেফতারকৃতদের নাম ঠিকানা জানতে একাধিক বার শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহীনুর আলমকে মোবাইলে ফোন করে ও হোয়াটস্ এ্যাপে খুদে বার্তা দিলেও তিনি কোন তথ্য দেননি। অপরদিকে ঘটনার তদন্ত কর্মকর্তা শ্রীপুর থানার উপপরিদর্শক আ.জলিলকে একাধিকবার ফোন করে এবং হোয়াটস্ এ্যাপে খুদে বার্তা দিলে ও তিনি গ্রেফতারদের বিষয়ে কোন তথ্য দেননি। সব শেষ কালিয়াকৈর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শফিকুল ইসলামকে হোয়াটস্ এ্যাপে খুদে বার্তা দিলে তিনি জানান গ্রেফতারদের নামের তালিকা তাঁর কাছে নেই।
ভোরের আকাশ/ এনউব