শিরোনাম
নয়াপল্টনের সমাবেশে প্রধানমন্ত্রীর অংশগ্রহণসড়ক দুর্ঘটনায় নিহত-আহতরা পাবেন ১-৫ লাখ টাকা, আবেদন যেভাবেসৌদিতে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা, নিহত ৭ বাংলাদেশিডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৫মার্কিন ভিসা নিয়ে সতর্ক করলো দূতাবাসসিপাহি-জনতার বিপ্লবে অপশক্তি পরাভূত হয়েছিল : প্রধানমন্ত্রীবিশ্ববাজারে কমলো স্বর্ণের দামজাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীনয়াপল্টনের সমাবেশে প্রধানমন্ত্রীর অংশগ্রহণসড়ক দুর্ঘটনায় নিহত-আহতরা পাবেন ১-৫ লাখ টাকা, আবেদন যেভাবেসৌদিতে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা, নিহত ৭ বাংলাদেশিডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৫মার্কিন ভিসা নিয়ে সতর্ক করলো দূতাবাসসিপাহি-জনতার বিপ্লবে অপশক্তি পরাভূত হয়েছিল : প্রধানমন্ত্রীবিশ্ববাজারে কমলো স্বর্ণের দামজাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৭ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

খাগড়াছড়ি পৌর শহরের মহাজনপাড়ায় দাঁড়িয়ে থাকা বিআরটিসির একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (৭ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোর ৪টা ২৫ মিনিটের দিকে বাসটিতে আগুনের সূত্রপাত হয়। এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন চালক। আগুন দেখতে পেয়ে তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।

বিআরটিসি টিকিট কাউন্টারের টিকিট বিক্রেতা বিদ্যুৎ চাকমা জানান, ভোর ৪টার দিকে মুঠোফোনে তাকে বাসে আগুন লাগার খবর দেওয়া হয়। পরে ঘটনাস্থলে গিয়ে তিনি বাসটি সম্পূর্ণ পুড়ে যেতে দেখেন। কারা বা কী কারণে বাসটিতে আগুন দিয়েছে, তা তিনি জানেন না।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ বলেন, ভোর ৪টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

আরও পড়ুন

চাঁদপুরে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর

এদিকে, খবর পেয়ে জেলা বিএনপির নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার অভিযোগ করেন, এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা জড়িত থাকতে পারে। যারা মব সৃষ্টি ও অরাজকতা করছে, তাদের সহযোগিতায় এ ঘটনা ঘটতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

পুলিশ জানিয়েছে, দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়েছে। এ ঘটনায় মামলা করা হবে বলে জানিয়েছেন খাগড়াছড়ি সদর থানার ওসি। তবে বাসে কারা আগুন দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করছে পুলিশ।

ভোরের আকাশ/ইউএম
 

খাগড়াছড়িবাসে আগুন

শেয়ার করুন: