শিরোনাম
প্রতিরোধভিত্তিক স্বাস্থ্যব্যবস্থা গড়তে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সম্পৃক্ততা অপরিহার্য: স্বাস্থ্য প্রতিমন্ত্রীআজ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রীঢাকা বিশ্ববিদ্যালয়ে জোড়া হাতবোমা বিস্ফোরণে আহত ২ইউক্রেন যুদ্ধে ৪ লাখের বেশি রুশ সেনা নিহতইয়েমেনে হুথিদের হামলায় নিহত ৩৩দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটরশেখ হাসিনাকে ফেরাতে আইনি জটিলতা দেখছে না সরকার: তথ্য উপদেষ্টাটুঙ্গিপাড়ায় ছাত্রলীগের মিছিল ঘিরে সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুনপ্রতিরোধভিত্তিক স্বাস্থ্যব্যবস্থা গড়তে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সম্পৃক্ততা অপরিহার্য: স্বাস্থ্য প্রতিমন্ত্রীআজ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রীঢাকা বিশ্ববিদ্যালয়ে জোড়া হাতবোমা বিস্ফোরণে আহত ২ইউক্রেন যুদ্ধে ৪ লাখের বেশি রুশ সেনা নিহতইয়েমেনে হুথিদের হামলায় নিহত ৩৩দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটরশেখ হাসিনাকে ফেরাতে আইনি জটিলতা দেখছে না সরকার: তথ্য উপদেষ্টাটুঙ্গিপাড়ায় ছাত্রলীগের মিছিল ঘিরে সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুলিশসহ অর্ধশতাধিক আহত

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ৩:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

সর্বাত্মক ধর্মঘটকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সড়ক অবরোধ, বিক্ষোভ ও ভাঙচুরকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ করা হয়। সংঘর্ষ ও ইটপাটকেলের আঘাতে পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার সকাল থেকেই উপজেলার পাটগাতী স্ট্যান্ড এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সর্বাত্মক ধর্মঘটের সমর্থনে ছাত্রলীগের নেতাকর্মীরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দিয়ে সড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করেন। একপর্যায়ে বিক্ষোভকারীরা পাটগাতী এলাকায় উপজেলা যুবদলের কার্যালয়ে ভাঙচুর চালান বলে অভিযোগ পাওয়া গেছে।

আরও পড়ুন

বাসাইলে ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় টুঙ্গিপাড়া থানা পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

সংঘর্ষের একপর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশের একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষে পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: