ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে মৃত্যু

ফরিদপুরের পূর্ব কাপুরা রেলক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে স্বপন কুমার (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল আনুমানিক পৌনে ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত স্বপন কুমার পূর্ব কাপুরা এলাকার বাসিন্দা। তাঁর স্ত্রীর নাম অর্চনা।
জানা গেছে, ফরিদপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেন পূর্ব কাপুরা রেলক্রসিং এলাকায় পৌঁছালে তিনি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন।
ভোরের আকাশ/সু.পা