রাজশাহীর তিন প্রবেশপথে নির্মিত হবে দৃষ্টিনন্দন গেট

রাজশাহী মহানগরীরর তিন প্রবেশপথে গুরুত্বপূর্ণ স্থানে নির্মিত হবে দৃষ্টিনন্দন গেট। সৌন্দর্য বৃদ্ধি এবং রাজশাহীর স্বতন্ত্র পরিচয় তুলে ধরতে এসব গেট নির্মাণেরউদ্যেগ নেওয়া হয়েছে।
রাজশাহী উন্নয়ন কর্পক্ষ (আরডিএ) রাজশাহীর তিন প্রবেশদ্বারে তিনটি দৃষ্টিনন্দন এই গেট নির্মাণের বিষয়টি তাদের উন্নয়ন পরিকল্পনায় অন্তর্ভুক্ত করেছে।
প্রকাশিত পরিকল্পনা অনুযায়ী, নাটোর, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ—এই তিন দিক থেকে রাজশাহী মহানগরীতে প্রবেশ পথে গেটগুলো নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি গেটে রাজশাহীর আলাদা বৈশিষ্ট্য তুলে ধরার পরিকল্পনা রয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, নাটোরের দিকের প্রবেশপথে ‘শিক্ষা মহানগরীতে স্বাগতম’, নওগাঁর দিকের প্রবেশপথে ‘শান্তির মহানগরীতে স্বাগতম’ এবং চাঁপাইনবাবগঞ্জের দিকের প্রবেশপথে ‘সবুজ মহানগরীতে স্বাগতম’ বার্তা রাখার কথা রয়েছে।
সংশ্লিষ্টদের মতে, প্রবেশপথের এসব স্থাপনা শুধু নগরীর সৌন্দর্য বাড়াবে না, বরং বাইরে থেকে আসা মানুষের কাছে রাজশাহীর পরিচিতি ও বৈশিষ্ট্য তুলে ধরতেও ভূমিকা রাখবে।#