শিরোনাম
অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

শিবিরের সাবেক সভাপতির ওপর হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল

আলমডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ৯:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
শিবিরের সাবেক সভাপতির ওপর হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল
শিবিরের সাবেক সভাপতির ওপর হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মো. আরিফুল ইসলামের ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার (২৪ আগস্ট) নান্নু-টগর রোড এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে আরিফুল ইসলাম আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।  হামলার সুনির্দিষ্ট কারণ বলতে ফেজবুকে উস্কানিমূলক পোস্ট করাকে ধারনা করা হচ্ছে। তবে হামলায় কারা জড়িত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বিএনপির কর্মীরা অতর্কিতভাবে আরিফুল ইসলামের ওপর হামলা চালিয়েছে।

এদিকে হামলার প্রতিবাদে সোমবার মাগরিবের নামাজের পর আলমডাঙ্গা হাইরোডে বিক্ষোভ মিছিল বের করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলমডাঙ্গা থানার সামনে গিয়ে শেষ হয়।

পরে থানার সামনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। তারা হামলাকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। একই সঙ্গে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

বিক্ষোভ মিছিল শেষে রাত ৮টার দিকে হামলার ঘটনায় আলমডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

অভিযোগ শেষে  জামায়াতের জেলা যুব বিভাগের সভাপতি নুর মোহাম্মদ টিপু বলেন, প্রকাশ্যে একজন রাজনৈতিক কর্মীর ওপর হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।  অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

এদিকে রাত সাড়ে আটটার সময় আলমডাঙ্গা উপজেলা বিএনপির পক্ষ থেকে পাল্টা বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি আলমডাঙ্গা হাইরোড প্রদক্ষি করে আলতায়েবা মোড়ে নেতাকর্মীরা সংক্ষিপ্ত বক্তব্য রাখে।

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত হামলার ঘটনায় কোনো আসামি গ্রেপ্তার কিংবা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: