শিরোনাম
চালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলাচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা

গাইবান্ধায় অনলাইন ক্যাসিনো এজেন্ট গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ৮:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নে অভিযান চালিয়ে অনলাইন জুয়া (ক্যাসিনো) পরিচালনার অভিযোগে আব্দুর রাজ্জাক (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশের যৌথ দল।

সোমবার (২০ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক।

এর আগে গতকাল রোববার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাক উপজেলার শাখাহার ইউনিয়নের খারিতা গ্রামের নূরুন্নবীর ছেলে।

আটকের পর অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তার স্বজনরা অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যদের ওপর হামলার চেষ্টা করে বলে অভিযোগ রয়েছে।

খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক-এর নির্দেশে বৈরাগীরহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক (ইন্সপেক্টর) জহুরুল ইসলাম, গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই মীর শিবলী কায়েসসহ অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আটক ব্যক্তিকে নিরাপদে থানায় নিয়ে আসেন।

আরও পড়ুন

জনবল সংকটে কাউখালীর উপজেলা হিসাবরক্ষণ অফিস, বিল পাসে দীর্ঘসূত্রতা

পুলিশ জানান, আটক আব্দুর রাজ্জাকের ব্যবহৃত মোবাইল ফোনে অনলাইন জুয়ার (ক্যাসিনো) অ্যাপের আলামত পাওয়া গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেন,' অনলাইন জুয়া ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় কাউকে ছাড় দেওয়া হবে না।'

ভোরের আকাশ/এনউব

অনলাইন ক্যাসিনো

শেয়ার করুন: