দুর্গাপূজা উপলক্ষে পিরোজপুরে জেলা বিএনপির মতবিনিময়

আসন্ন শারদীয় শ্রী শ্রী দুর্গাপূজা ও উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে পিরোজপুর জেলা বিএনপির উদ্যোগে সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা বিএনপির কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান এর সভাপতিত্বে জেলা বিএনপির সদস্য সচিব এস. এম. সাইদুল ইসলাম কিসমত এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক সাঈদ খান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এলিজা জামান, পিরোজপুর আদালতের জিপি এডভোকেট সাব্বির আহম্মেদ সহ বিএনপির নেতৃবৃন্দ।
এ সময় সভায় উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবুল হালদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চন্দ্র শেখর হালদার, পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অধ্যক্ষ দিলীপ কুমার মিস্ত্রী, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দোহা গুহ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আহ্বায়ক অশোক কুমার শিকদার।
মতবিনিময় সভায় বক্তারা আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখা এবং উৎসবকে সর্বস্তরের মানুষের অংশগ্রহণের মাধ্যমে শান্তিপূর্ণভাবে উদযাপনের আহ্বান জানান।
ভোরের আকাশ/মো.আ.