শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শ্রীপুরে ছুরিকাঘাতে যুবক খুন, আটক ২

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ৯ আগস্ট ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় ছুরিকাঘাতে জুয়েল (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ দুই জনকে আটক করেছে।

শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে মাওনা চৌরাস্তায় উড়াল সড়কের নিচে এ ঘটনা ঘটেছে। নিহত জুয়েলের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট এলাকায়। তাৎক্ষণিক অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত থাকায় রাকিব (২৫) ও রবিন (২৭) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্ত মাখা ছুরিও। 

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস বলেন, জুয়েল নামের ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্রের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, শুক্রবার রাতে মাওনা উড়াল সেতুর নিচে গল্প ছড়া'র চা ঘর নামক অস্থায়ী চায়ের দোকানের পাশে ঘুমাতে যায় কয়েক জন যুবক। চটের বিছানায় ঘুমানো নিয়ে নিহত ও গ্রেপ্তারকৃতদের মধ্যে বাকবিতণ্ডা হয়। রাকিব ছুরি নিয়ে জুয়েলকে মারতে আসে। এসময় তাদের মধ্যে হলে ধস্তাধস্তির সময় রাকিবের কাছে থাকা ছুরি জুয়েলের বুকে বিদ্ধ হয় এবং রবিনের হাত কেটে যায়।

পরে স্থানীয়রা জুয়েলকে উদ্ধার করে মাওনা চৌরাস্তার একটি হাসপাতালে নেয়। সেখানে তার স্বাস্থ্যের অবনতি হলে জুয়েলের উন্নত চিকিৎসার জন্য শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মাওনা চৌরাস্তায় টহলরত পুলিশ দুজনকে আটক করে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তিনি আরও জানান, নিহত ও গ্রেপ্তারকৃতরা সবাই ভাসমান। তারা মাওনা চৌরাস্তার আশপাশের এলাকায় বিভিন্ন অপরাধের সাথে জড়িত।

ভোরের আকাশ/মো.আ.

শ্রীপুরযুবকগাজীপুরপুলিশ

শেয়ার করুন: