শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশি মদসহ নারী আটক, গাঁজা উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ১:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বিদেশি মদসহ এক নারীকে আটক করেছে পুলিশ। সোমবার (২৫ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল কাদের।

এর আগে রোববার (২৪ আগস্ট) রাতে উপজেলার তারাপুর এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, তারাপুর এলাকার লুৎফর রহমানের মালিকানাধীন দোচালা টিনের ঘরের ভাড়াটিয়া আলমগীরের রুমের খাটের নিচ থেকে তিন প্লাস্টিক বস্তায় মোট ৪২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মদের মধ্যে রয়েছে—

Signature Premier Whisky – ২০ বোতল, Royal Stag – ১১ বোতল, Blenders Pride Exclusive Premium Whisky – ১১ বোতল

অভিযানকালে আলমগীরের স্ত্রী রোকসানা আক্তারকে (২৫) আটক করে পুলিশ। তিনি কসবা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের তারাপুর এলাকার বাসিন্দা।

অন্যদিকে সোমবার ভোরে উপজেলার কাইমপুর এলাকায় এস আই ফারুক হোসেন অভিযান চালালে মো. জলিল ও মো. আক্কাস নামে দুই মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে ৪০ কেজি গাঁজা ফেলে পালিয়ে যায়।

এ বিষয়ে ওসি মোহাম্মদ আব্দুল কাদের বলেন, “আটক আসামির বিরুদ্ধে মামলা রুজুর প্রক্রিয়া চলমান।

ভোরের আকাশ/মো.আ.

ব্রাহ্মণবাড়িয়ানারীপুলিশআটকমাদক

শেয়ার করুন: