শিরোনাম
অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

মোল্লাহাটে নিষিদ্ধ চায়না জাল জব্দ ও ধ্বংস

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ৬:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার প্রাণকেন্দ্র গাড়ফা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ছয়টি দোকান থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না জাল ও চায়না দুয়ারী জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত এসব মাছ ও জলজ প্রাণী নিধনকারী জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। একইসঙ্গে সংশ্লিষ্ট দোকানিদের বিভিন্ন অঙ্কের অর্থদণ্ড করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমনা আইরিনের নেতৃত্বে গাড়ফা বাজারে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নিষিদ্ধ জাল বিক্রির অভিযোগে দোকানি রিপন গাজীকে ১০ হাজার টাকা, অসীম খাঁকে ৫ হাজার টাকা, তন্ময়কে ৫ হাজার টাকা, তাপসকে ৫ হাজার টাকা, আমির হোসেনকে ১ হাজার টাকা এবং অপর এক তাপসকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে দোকানগুলো থেকে জব্দ করা চায়না জাল ও চায়না দুয়ারী উদয়পুর গরুর হাটসংলগ্ন মধুমতি নদীর ফাঁকা চরে নিয়ে আগুনে ভস্মীভূত করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ হাসান আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়, পুলিশ, আনসারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমনা আইরিন বলেন, ‘নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ ও জলজ প্রাণী নিধন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

শেয়ার করুন: