মনোহরগঞ্জে মাদকবিরোধী সেমিনার

”জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দুরে থাকুন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী সেমিনার।
সোমবার সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
মাদকের বিভিন্ন ক্ষতিকর দিক উল্লেখ করে সেমিনারে এ বিষয়ে মুল প্রবন্ধ উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক মো. বজলুর রহমান।
সেমিনারে সভাপতিত্ব করেন মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. আব্দুল মতিন।
এ সময় বক্তব্য রাখেন মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র প্রভাষক ডি.এম মোয়াজ্জেম হোসেন, বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. আখতারুজ্জামান, ইসমাইল হোসেন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লা জেলার প্রসিকিউটর মো. শফিকুল ইসলাম। সেমিনারে বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/ র.ই