শিরোনাম
বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়জননিরাপত্তার জন্য যা করা দরকার পুলিশ করবে: গোপালগঞ্জে ডিআইজিভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকারপ্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ খেলাধুলা২১ জানুয়ারি ১০২৬ ইউপিতে ভোট৩০ নভেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রীএসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রীভোটার তালিকা থেকে বাদ, বাংলাদেশে পুশ-ইনের শঙ্কায় মুসলিমরাবিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়জননিরাপত্তার জন্য যা করা দরকার পুলিশ করবে: গোপালগঞ্জে ডিআইজিভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকারপ্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ খেলাধুলা২১ জানুয়ারি ১০২৬ ইউপিতে ভোট৩০ নভেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রীএসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রীভোটার তালিকা থেকে বাদ, বাংলাদেশে পুশ-ইনের শঙ্কায় মুসলিমরা

কসবায় পুকুর থেকে বালু উত্তোলনের দায়ে জরিমানা

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ৪:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অবৈধভাবে ড্রেজিং করে পুকুর থেকে মাটি ও বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে মোট ২ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। এ সময় দুটি ড্রেজিং মেশিনের কার্যক্ষমতা নষ্ট করার পাশাপাশি প্রায় ১ হাজার ঘনফুট পাইপের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত উপজেলার পঞ্চগ্রাম ঈদগাহ, ধর্মপুর ও মনকশাইর আশ্রয়ণ প্রকল্পসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির।

আরও পড়ুন

শেরপুর মহাসড়কে অবৈধ দখল ও উল্টো পথে চলাচলে বাড়ছে ঝুঁকি

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানের সময় দুটি স্থানে ড্রেজিং মেশিনের কার্যক্ষমতা নষ্ট করে দেওয়া হয়। পাশাপাশি অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনে ব্যবহৃত আনুমানিক ১ হাজার ঘনফুট পাইপের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে- পরিবেশ, কৃষিজমি ও জলাশয় রক্ষা এবং অবৈধভাবে মাটি-বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: