শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

কুমিল্লায় বিজিবির অভিযানে ১০ হাজার ইয়াবা উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ৬:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

কুমিল্লায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার ২০০ পিস অবৈধ ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  

বুধবার ভোরে সীমান্তবর্তী সদর উপজেলার বৌয়ারা বাজার লাকা থেকে এসব মালামাল উদ্ধার করছে। বুধবার (৩০ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যতে তা নিশ্চিত করেছে বিজিবি।

বিজিবি জানায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনার অংশ হিসেবে আদর্শ সদর উপজেলার বৌয়ারাবাজার বিওপির টহলদল বুধবার ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে উত্তর সূর্যনগর এলাকায় অভিযান চালায়। 

এ সময় সীমান্তের ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ১০ হাজার ২০০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ ৬০ হাজার টাকা।

বিজিবি আরও জানায়, দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি আন্তঃসীমান্ত অপরাধ, চোরাচালান ও মাদক পাচার রোধে তারা নিয়মিত অভিযান পরিচালনা করছে। 

আরও পড়ুন

কুমিল্লায় অস্ত্রসহ ৩ জন ছিনতাইকারী গ্রেপ্তার

বিশেষ করে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

জব্দ করা ইয়াবা ট্যাবলেট বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য সংরক্ষণ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

ভোরের আকাশ/ র.ই

ইয়াবা উদ্ধারবর্ডার গার্ড বাংলাদেশ

শেয়ার করুন: