দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বরিশাল জেলা পুলিশের উদ্যোগে মতবিনিময় সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, আনন্দমুখর ও সুশৃঙ্খল পরিবেশে উদযাপনের লক্ষ্যে বরিশাল জেলা পুলিশের উদ্যোগে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বরিশাল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এ,জেড,এম, মোস্তাফিজুর রহমান মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন জনাব আলাউল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বরিশাল, এবং জেলার সকল থানার পূজা উদযাপন কমিটির সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
সভার প্রধান প্রধান দিকসমূহ
প্রতিটি পূজা মণ্ডপে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ। সিসিটিভি ক্যামেরা স্থাপন ও স্বেচ্ছাসেবক বাহিনীর সক্রিয় ভূমিকা রাখা। জরুরি পরিস্থিতিতে স্থানীয় থানা ও নিয়ন্ত্রণ কক্ষের সাথে দ্রুত যোগাযোগ বজায় রাখা।
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করা। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির বন্ধনে উদযাপিত হোক এবারের শারদীয় দুর্গোৎসব।
ভোরের আকাশ/ইউএম