শিরোনাম
অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

পাঁচগাছিতে ৫০ দরিদ্র রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ২:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের প্রত্যন্ত চরাঞ্চলের অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ইসলামিক রিলিফ বাংলাদেশের অতি দারিদ্র্যতা দূরীকরণ (ইইপি) প্রকল্পের আওতায় পাঁচগাছি ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে এ ক্যাম্পের আয়োজন করা হয়।

ক্যাম্পে প্রত্যন্ত চরাঞ্চল থেকে আসা ৫০ জন দরিদ্র ও অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। একই সঙ্গে রোগীদের প্রয়োজন অনুযায়ী ১০ ধরনের ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।

মেডিকেল ক্যাম্পে রোগীদের চিকিৎসাসেবা দেন ডা. মোছা. শামছিয়া তাবাচ্ছুম সমাপ্তি, এমবিবিএস (ঢাকা), ডিপ্লোমা ইন মেডিকেল আল্ট্রাসাউন্ড। তাঁর সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন প্রকল্পের সহকারী কমিউনিটি অর্গানাইজার সুলতানা রাজিয়া। এ সময় পাঁচগাছি উপস্বাস্থ্য কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. আজহারুল ইসলাম উপস্থিত ছিলেন।

চিকিৎসা নিতে আসা ৫৫ বছর বয়সী নুরভানন বেওয়া বলেন, “আমি খুবই অসহায় মানুষ। দীর্ঘদিন ধরে বিভিন্ন অসুস্থতায় ভুগছি। বাইরে ডাক্তার দেখাতে গেলে ৫০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত ভিজিট দিতে হয়। এখানে কোনো টাকা ছাড়াই ডাক্তার দেখাতে পেরেছি এবং ওষুধও পেয়েছি। এতে আমার অনেক উপকার হয়েছে।”

৬০ বছর বয়সী জয়ন্তী রানী ও ৩০ বছর বয়সী রঞ্জনা রানী বলেন, “আমরা খুবই দরিদ্র মানুষ। বাইরে টাকা দিয়ে ডাক্তার দেখানোর সামর্থ্য আমাদের নেই। এখানে এসে বিনামূল্যে চিকিৎসা নিতে পেরেছি, আবার ওষুধও পেয়েছি। আমাদের মতো অসহায় মানুষের জন্য এ ধরনের উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ।”

বয়সের ভারে নুয়ে পড়া ৬৫ বছর বয়সী সকিনা বেওয়া লাঠিতে ভর করে চিকিৎসা নিতে আসেন। চিকিৎসকের পরামর্শ পেয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, “ডাক্তারের কাছ থেকে ভালোভাবে পরামর্শ পাওয়াটাই আমার কাছে অনেক দামি। তার সঙ্গে বিনামূল্যে ওষুধও পেয়েছি। আমার মতো গরিব মানুষের জন্য এটি অনেক বড় উপকার।”

ক্যাম্পে উপস্থিত ছিলেন ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রজেক্ট অফিসার মো. রোমেল আনোয়ার, সহকারী প্রজেক্ট অফিসার ফারুক হোসেন, অফিস সহকারী হযরত আলী, প্রকল্পের ১০টি আত্মনির্ভরশীল দলের প্রধানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আরও পড়ুন

ব্যাটারিচালিত রিকশার জন্য রাতেও বাড়ছে বিদ্যুতের চাহিদা

ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রজেক্ট অফিসার মো. রোমেল আনোয়ার বলেন, “এই প্রত্যন্ত অঞ্চলে ২৫০ জন সদস্যকে নিয়ে ১০টি দল গঠন করা হয়েছে। এসব দলের সদস্যরা বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে ধীরে ধীরে দারিদ্র্য কাটিয়ে আত্মনির্ভরশীল হয়ে উঠেছেন।

বর্তমানে এলাকায় দলগুলো আত্মনির্ভরশীল দল হিসেবে পরিচিতি লাভ করেছে। দারিদ্র্য দূরীকরণে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতে আমাদের কর্মপরিধি আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি মানুষের কল্যাণে এ ধরনের সেবামূলক কার্যক্রমও অব্যাহত থাকবে।”

ভোরের আকাশ/সু.পা

বিনামূল্যে চিকিৎসাসেবা

শেয়ার করুন: