শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

গোপালগঞ্জে মাদকসহ দুই মাদক বিক্রেতাকে আটক

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

রাজিব সিকদার (২৪) ও ফরহাদ হোসেন মিয়া (২০) নামের দুই মাদক বিক্রেতাকে মাদকসহ আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকালে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত রাজিব উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের বহরা বাড়ি গ্রামের দেলোয়ার সিকদারের ছেলে ও ফরহাদ একই গ্রামের জলিল মিয়ার ছেলে।

জানা গেছে, রাধাগঞ্জের দত্ত বাড়ি সংলগ্ন মনশা মন্দিরের সামনে বসে মাদক সেবন ও বিক্রি করছিল তারা। বিষয়টি এলাকাবাসী বুঝতে পেরে তাদের আটক করে। এসময় আটককৃত এই দুজনের কাছে থেকে ১শ ৫০ গ্রাম গাঁজা ও ২৫ টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান বলেন, এলাকাবাসীর খবর পেয়ে ভাঙ্গারহাট পুলিশ ফাঁড়ির সদস্যেরা রাজিব ও ফরহাদকে গাঁজা ও ইয়াবাসহ আটক করে কোটালীপাড়ায় থানায় নিয়ে এসেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের নামে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা শেষে জেল হাজতে পাঠানো হবে।

ভোরের আকাশ/এসএইচ

গোপালগঞ্জমাদকআটক

শেয়ার করুন: