শিরোনাম
অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে অভিযানে যুবলীগের দুই কর্মী আটক

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১ সেপ্টেম্বর ২০২৬, ৮:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

চট্টগ্রাম নগরীতে পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের দুই সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রায় ১০ ঘণ্টাব্যাপী অভিযানের পর তাদের আটক করা হয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নগরীর পাঁচলাইশ ও খুলশী থানা এলাকায় পৃথকভাবে অভিযান পরিচালনা করে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের সজল কান্তি দাশ (৫১) এবং ফটিকছড়ি উপজেলার সারোয়ার জাহান নুর ওরফে আদিব (৩৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, সজল কান্তি দাশ বর্তমানে পাঁচলাইশ থানার সানন্দা আবাসিক এলাকায় বসবাস করছিলেন। অপরদিকে সারোয়ার জাহান নুর ওরফে আদিব খুলশী থানার রূপসী হাউজিং এলাকায় থাকতেন।

আইনশৃঙ্খলা বাহিনীর ভাষ্য, গ্রেপ্তার দুজনই নিষিদ্ধ ঘোষিত যুবলীগের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তারা বিভিন্ন অনলাইন যোগাযোগমাধ্যম ব্যবহার করেও সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ত ছিলেন বলে পুলিশের দাবি।

পুলিশ আরও জানায়, ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের বিভিন্ন গ্রুপে সক্রিয় থেকে তারা ঝটিকা মিছিলসহ নানা ধরনের কর্মসূচিতে অংশ নিতেন।

পাঁচলাইশ মডেল থানা পুলিশ জানায়, গোয়েন্দা তথ্য সংগ্রহের পাশাপাশি সংশ্লিষ্টদের কল ডিটেইল রেকর্ড (সিডিআর) বিশ্লেষণ করে তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া হয়।

আরও পড়ুন

নতুন পে স্কেলে বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও

এরপর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পাঁচলাইশ ও খুলশী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: