মাদকমুক্ত সমাজ গঠন ও জনগণের সেবা নিশ্চিতের আহবান এমপি মিলনের

কর্মক্ষেত্রে স্বচ্ছতা রক্ষা, অতীত ভুলত্রুটি থেকে শিক্ষা গ্রহণ এবং তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রেখে জনগণের মৌলিক অধিকার ও সেবা নিশ্চিত করার আহবান জানিয়েছেন পবা-মোহনপুরের মাননীয় সংসদ সদস্য শফিকুল হক মিলন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে মোহনপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভায় এই আহ্বান জানান তিনি।
এমপি বলেন, সমাজ আজ বিভ্রান্ত ও মাদকাসক্তির দিকে ধাবিত হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সভায় মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাকে অন্যতম প্রধান বিষয় হিসেবে গ্রহণ করতে হবে।
আইন অমান্যকারী বা অপরাধীদের ক্ষেত্রে কঠোর অবস্থানের হুঁশিয়ারি দিয়ে এমপি মিলন বলেন, যে কোন অপরাধে উচ্চ মহলের কোন ধরনের অনুকম্পা বা সহযোগিতা পাওয়ার সুযোগ নেই।
জনগণের ক্ষমতায়নের ওপর জোর দিয়ে তিনি বলেন, জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। জনপ্রতিনিধিত্বের মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের সাথে থেকে তাদের ন্যূনতম সুযোগ-সুবিধা ও সেবা নিশ্চিত করা।”
মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতারের সভাপতিত্বে সভায় আরোও উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মো. আকতার হোসেন, মোহনপুর থানার ওসি মিজানুর রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
ভোরের আকাশ/রই