শিরোনাম
গাজীপুরের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণাআশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপচাকরি থেকে বরখাস্ত সাবেক ডিবিপ্রধান হারুনসহ ৭ কর্মকর্তাপোশাক শ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড রবিবারবেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধসংবিধান সংশোধন ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব নয়: রিজভীঅকৃতকার্য ৪ লক্ষাধিক শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে: শিক্ষামন্ত্রীসাজেকে ২ ঘণ্টা ধরে চলছে আঞ্চলিক সংগঠনের মধ্যে গোলাগুলিগাজীপুরের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণাআশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপচাকরি থেকে বরখাস্ত সাবেক ডিবিপ্রধান হারুনসহ ৭ কর্মকর্তাপোশাক শ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড রবিবারবেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধসংবিধান সংশোধন ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব নয়: রিজভীঅকৃতকার্য ৪ লক্ষাধিক শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে: শিক্ষামন্ত্রীসাজেকে ২ ঘণ্টা ধরে চলছে আঞ্চলিক সংগঠনের মধ্যে গোলাগুলি

ফুলবাড়ীতে প্রতিপক্ষদের ফাঁসাতে মার পিটের ঘটনায় নিহত ১

ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ৩:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউপির অম্রবাড়ী গ্রামে প্রতিপক্ষদেরকে ফাঁসাতে অন্যের মারপিটের ঘটনায় মোঃ রুহুল আমিন (৩৫) নিহত। ঘটনায় বিবরণে জানা যায়, ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের অম্রবাড়ী গ্রামে গত ৩০-১০-২০২৬ ইং তারিখ শুক্রবার, একই গ্রামের মৃতঃ মোস্তফার পুত্র মোঃ খোরশেদ (৩৫) ঐ গ্রামে সামিউল ইসলামের গরু চুরি করে নিয়ে যায়।

সেই গরু ও গরু চোর মোঃ খোরশেদকে ফুলবাড়ী পৌরসভা এলাকার টিটিমোড় নামক স্থানে স্থানীয় জনগণ আটক করে তাকে জিজ্ঞাসা করলে অম্রবাড়ী গ্রামের মোঃ সামিউল ইসলামের গরু বলে জানান।

মোঃ সামিউল ইসলাম ঐ দিনেই খবর পেয়ে টিটিমোড় নামক স্থানে এসে মৃতঃ মোস্তফার পুত্র মোঃ খোরশেদকে গরু সহ আটক করে গ্রামে নিয়ে যান। অম্রবাড়ী গ্রামের মোড়ে গরু চোর মোঃ খোরশেদ আলমকে ছেড়ে দিয়ে অম্রবাড়ী গ্রামের মোঃ শফিকুল ইসলামের পুত্র মোঃ রুহুল আমিন (৩৫) কে স্থানীয় কিছু লোকজন ও একই গ্রামের মৃতঃ ইসমাইল হোসেনের পুত্র মোঃ সামসুল (৬০), মোঃ চৌধুরী ওরফে জহুরুল (৪০), মোঃ সারেজুল ইসলাম (৫০) উভয়ের পিতাঃ মৃতঃ আবুল হোসেন, মোঃ আরশাদ আলী এর পুত্র মোঃ মাহামুদ (৩০), মোঃ সুক (৫০) পিতাঃ মোঃ রফিউদ্দিন গংরা দলবদ্ধ হয়ে গত শুক্রবার সকাল ৯ টায় অম্রবাড়ী বাজারে মোঃ রুহুল আমিন (৩৫) কে চোর সন্দেহ করে এলো পাতাড়ি মারপিট করে । এতে সে গুরুতর আহত হন। এই অবস্থায় তার পরিবারের লোকজন মোঃ রুহুল আমিনকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান। এরপর তার অবস্থার অবনিত ঘটলে মোঃ রুহুল আমিন (৩৫) কে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান। সেখানে গত শুক্রবার রাত্রিতে মৃত্যুবরণ করেন। এই ঘটনাকে কেন্দ্র করে প্রতি পক্ষরা হত্যা মামলা থেকে বাঁচার জন্য অন্য একটি পরিবারকে জিম্মি করে হত্যা মামলায় ফাঁসানোর জন্য ষড়যন্ত্র করছে।

গতকাল শনিবার  সকাল সাড়ে ১০ টায় সরেজমিনে অম্রবাড়ী গ্রামে গিয়ে তথ্য নিয়ে জানা যায় এই ঘটনার সাথে যারা জড়িত তারা নিজেকে বাঁচার জন্য অন্য একটি অসহায় পরিবারকে ফাঁসাতে নানা ফন্দি করে বলে এলাকাবাসী জানান। স্থানীয় দোকানের সিসি ফুটেজ দেখলেই প্রমাণ মিলবে এই মারপিটের ঘটনার সাথে কারা জড়িত।

আরও পড়ুন

দুই সপ্তাহ পর দেশে এসেছে মালয়েশিয়া প্রবাসীর মরদেহ

অপরদিকে মারপিটের ঘটনাটি ঘটার পর খবর পেয়ে ফুলবাড়ী থানার পুলিশ রাত্রি ১১ টায় অম্রবাড়ী গ্রামে গিয়ে ঘটনা পরিদর্শন করেন এবং সিসি ফুটেজ উদ্ধার করেন বলে এলাকাবাসী জানান। মারপিটের ঘটনার বিষয়ে এলাকাবাসী জানান, গরু চোরকে না মেরে পূর্বের শত্রুতার জের ধরে সুপরিকল্পিতভাবে মোঃ রুহুল আমিনকে মারপিট করেন।

এই ঘটনায় এলাকাবাসী আইন প্রয়োগকারী সংস্থার নিরপেক্ষ তদন্ত দাবী করে প্রকৃত ঘটনা উদঘাটন করে প্রকৃত দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে নেক দৃষ্টি কামনা করেছেন।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: