শিরোনাম
৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার বৈশ্বিক উদ্যোগে বাংলাদেশগোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েনদু-একটি ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলার সুযোগ নেইনাশকতা ঠেকাতে সরকারের ব্যর্থতার অভিযোগ বিরোধী দলেরছাত্রলীগ নৈরাজ্য করছে, অথচ সমন্বয়ক শ্রীমঙ্গলে ঘুরছেন: রাকিববাসে আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: নুরবিমানের কেনাকাটা ও পরিচালনায় অনিয়ম, দায়ীদের শনাক্তের নির্দেশ২৪ হাজার ১৩টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার বৈশ্বিক উদ্যোগে বাংলাদেশগোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েনদু-একটি ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলার সুযোগ নেইনাশকতা ঠেকাতে সরকারের ব্যর্থতার অভিযোগ বিরোধী দলেরছাত্রলীগ নৈরাজ্য করছে, অথচ সমন্বয়ক শ্রীমঙ্গলে ঘুরছেন: রাকিববাসে আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: নুরবিমানের কেনাকাটা ও পরিচালনায় অনিয়ম, দায়ীদের শনাক্তের নির্দেশ২৪ হাজার ১৩টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার

আলমডাঙ্গায় আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান বাবলুসহ আটক ৭

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ৭:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
আলমডাঙ্গায় আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান বাবলুসহ আটক ৭
আলমডাঙ্গায় আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান বাবলুসহ আটক ৭

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আওয়ামী লীগের অবরোধ কর্মসূচি চলাকালে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রস্তুতির অভিযোগে জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক এবং সাবেক চেয়ারম্যান কাউসার আহমেদ বাবলুসহ সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার ভাংবাড়ীয়া বাজারসংলগ্ন মিনারুলের কাঁচামালের আড়তে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, হাটবোয়ালিয়া গ্রামের মৃত সুলতান বিশ্বাসের ছেলে জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান কাউসার আহমেদ বাবলু, ভাংবাড়ীয়া গ্রামের মৃত ইকতার মন্ডলের ছেলে রেজাউল করিম, একই গ্রামের আবু উদ্দিনের ছেলে আসমত উল্লাহ মোল্লা (সুজন মেম্বার), মৃত ইছাহাক প্রামাণিকের ছেলে আমারত আলী, মোসলেম মোল্লার ছেলে মিনারুল, আততাব আলীর ছেলে লালু এবং ভোগাইল বগাদী গ্রামের মৃত মিয়াউদ্দিন মন্ডলের ছেলে আজিজুল হক।

পুলিশ সূত্রে জানা যায়, আওয়ামী লীগের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে ভাংবাড়ীয়া বাজারসংলগ্ন ওই আড়তে কয়েকজন নেতাকর্মী গোপনে একত্রিত হয়েছেন, এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এ সময় সেখান থেকে সাতজনকে আটক করা হয়।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, আওয়ামী লীগের অবরোধ কর্মসূচি পালনের সময় ওই স্থানে নেতাকর্মীরা নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে একত্রিত হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাতজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ভোরের আকাশ/রই

শেয়ার করুন: