খুলনার লবনচরায় ১৬০০ পিস ইয়াবাসহ তরুণী আটক

খুলনা মহানগরীর লবনচরা থানা পুলিশ মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর রাতে অভিযান চালিয়ে একটি বাস থেকে ১ হাজার ৬০০ পিস ইয়াবাসহ এলিজা নামে এক তরুণীকে আটক করেছে। বটিয়াঘাটা উপজেলার লবণচরা থানাধীন জব্বার সড়কের সামনে এ ঘটনা ঘটে।
বুধবার ১৬ সেপ্টেম্বর এ তথ্য নিশ্চিত করেছেন লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন।
আটক এলিজা (২০) পিরোজপুর জেলার ছোট জুজখোলা এলাকার ছলেমান শেখের মেয়ে।
লবনচরা থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) শরিফুলের নেতৃত্বে লবণচরা থানা পুলিশের একটি দল জব্বার সড়কের সামনে অবস্থান নেয়। সে সময় ঢাকাগামী এনা পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে এলিজার কাছ থেকে ১ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন বলেন, ‘উদ্ধার করা ইয়াবা জব্দ করে আটক তরুণীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
ভোরের আকাশ/ এনউব