শিরোনাম
দেশের সংবিধান সব নাগরিকের ধর্ম পালনের স্বাধীনতা ও সম-অধিকার নিশ্চিত করেছে: ডেপুটি স্পিকারনাহিদ ইসলামকে আইনি নোটিশলং মার্চ ও ফাঁকা গ্যাস সিলিন্ডার দেখিয়ে জনগণকে আর বিভ্রান্ত করা যাবে না : মীর শাহে আলমএইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা শুরু ২ ডিসেম্বর: শিক্ষামন্ত্রীমোংলা অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে চীনের সঙ্গে সমঝোতা সইরাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৭৭সোনার ভরিতে বাড়লো ৫ হাজার ৪৮২ টাকাকাজে ফিরছেন পোশাকশ্রমিকরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনীদেশের সংবিধান সব নাগরিকের ধর্ম পালনের স্বাধীনতা ও সম-অধিকার নিশ্চিত করেছে: ডেপুটি স্পিকারনাহিদ ইসলামকে আইনি নোটিশলং মার্চ ও ফাঁকা গ্যাস সিলিন্ডার দেখিয়ে জনগণকে আর বিভ্রান্ত করা যাবে না : মীর শাহে আলমএইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা শুরু ২ ডিসেম্বর: শিক্ষামন্ত্রীমোংলা অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে চীনের সঙ্গে সমঝোতা সইরাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৭৭সোনার ভরিতে বাড়লো ৫ হাজার ৪৮২ টাকাকাজে ফিরছেন পোশাকশ্রমিকরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

দীর্ঘদিনের ভোগান্তি শেষে মান্দায় নির্মাণ হচ্ছে গ্রামীণ সড়ক

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ : ৫ নভেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

নওগাঁর মান্দা উপজেলায় দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে অবশেষে নির্মাণ করা হচ্ছে একটি গ্রামীণ সড়ক। এক কোটি চার লাখ টাকা বরাদ্দে গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় এক কিলোমিটার সড়কের নির্মাণকাজ চলছে। দীর্ঘদিন পর সড়কটি নতুনভাবে নির্মাণ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা যায়, সংসদ সদস্য একরামুল বারী টিপুর উদ্যোগে সরকারি বরাদ্দ ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে নওগাঁর মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের হাজী গোবিন্দপুর মোড় থেকে গাইহানা উত্তরপাড়া ঈদগাহ পর্যন্ত সড়কটির নির্মাণকাজ চলছে। কাজটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান সৈকত এন্টারপ্রাইজ।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, সরকারি কার্যাদেশ ও নির্ধারিত সিডিউল অনুযায়ী নির্মাণকাজ চলছে। এ বিষয়ে মান্দা উপজেলা প্রকৌশলী আব্দুল কাদের বলেন, ‘এখন পর্যন্ত কাজের মান ভালো হচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠানটি নির্ধারিত সিডিউল অনুযায়ী কাজ করছে।’

স্থানীয় বাসিন্দা ময়েজ, আব্দুল কাদের ও আলাউদ্দিনসহ কয়েকজন জানান, নির্মাণকাজে ব্যবহৃত ইটের মান ও বালুর পরিমাণ এখন পর্যন্ত তাঁদের কাছে সন্তোষজনক মনে হয়েছে। এ পর্যন্ত কোনো অনিয়ম তাঁদের চোখে পড়েনি। দীর্ঘদিন পর সড়কটি নির্মাণ হওয়ায় এলাকার মানুষের যাতায়াতের দুর্ভোগ কমবে এবং যোগাযোগব্যবস্থার উন্নতি হবে বলে তাঁরা আশা করছেন।

আরও পড়ুন

গোমস্তাপুরে অবৈধ সার বাণিজ্য: জেল ও জরিমানা

ঠিকাদারি প্রতিষ্ঠান সৈকত এন্টারপ্রাইজের প্রতিনিধি জয় বলেন, ‘সরকারি সিডিউল অনুযায়ী কাজ করা হচ্ছে। নির্মাণকাজে কোনো অনিয়ম করা হচ্ছে না।’

দীর্ঘদিনের প্রত্যাশিত সড়কটি নির্মাণ সম্পন্ন হলে স্থানীয় বাসিন্দাদের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি এলাকার সার্বিক যোগাযোগব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: