ফরিদপুরে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

ফরিদপুর জেলার কোতোয়ালী থানাধীন পূর্ব গোয়ালচামট খোদাবক্স রোড এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় ফরিদপুর।
শুক্রবার (২২ মে) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পূর্ব গোয়ালচামট এলাকার বাসিন্দা সুমন বিশ্বাসকে (৩৭) তার নিজ বসতবাড়ি থেকে আটক করা হয়। এ সময় তার বসতঘর তল্লাশি করে পলিথিনে মোড়ানো ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত আলামত জব্দপূর্বক আসামির বিরুদ্ধে উপপরিদর্শক মুহাম্মদ সাইফুর রহমান বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
ভোরের আকাশ/ইউএম