শিরোনাম
ফ্যাসিস্ট ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে: আইনমন্ত্রীপ্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভীজলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অনুদানের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রীবাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যুহুথিদের ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা করতে ইইউকে সৌদির চাপমধ্যরাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণজলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীফ্যাসিস্ট ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে: আইনমন্ত্রীপ্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভীজলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অনুদানের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রীবাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যুহুথিদের ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা করতে ইইউকে সৌদির চাপমধ্যরাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণজলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে রেহাইচর বাজার রক্ষায় ব্যবসায়ী ও স্থানীদের মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ৫:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রেহাইচর টোলমুক্ত চাষী বাজার স্থায়ীকরণ ও উচ্ছেদ নোটিশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা। শুক্রবার সকাল ১০টায় বাজারের টোলঘর এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ক্ষুদ্র ব্যবসায়ী ও কৃষকরা এ বাজারে টোল ছাড়াই পণ্য কেনাবেচা করে জীবিকা নির্বাহ করছেন। কিন্তু সম্প্রতি সদর উপজেলা ভূমি অফিস থেকে ১ নম্বর খাস খতিয়ানভুক্ত হাটের জমিতে অবৈধ স্থাপনা থাকার অভিযোগে ৩০ দিনের মধ্যে দোকানপাট সরিয়ে নেওয়ার নোটিশ দেওয়া হয়েছে। এতে অনিশ্চয়তায় পড়েছেন বাজারের ব্যবসায়ীরা।

মানববন্ধনে সভাপতিত্ব করেন মো. শরিফুল ইসলাম। এ সময় সাবেক কাউন্সিলর মো. আব্দুল খালেক বলেন, ‘গরিব কৃষক ও ব্যবসায়ীদের পেটে লাথি না মেরে মানবিক বিবেচনায় এই চাষী বাজারটি স্থায়ী করার উদ্যোগ নিতে হবে।’

আরও পড়ুন

তালতলীতে দূর্যোগ মোকাবিলায় প্রস্তুতি মূলক মহড়া অনুষ্ঠিত

পোল্ট্রি ফিড অ্যাসোসিয়েশনের জেলা সেক্রেটারি মো. মুকলেসুর রহমান আলাল বলেন, ‘আমরা কোনো দখলদার নই, সাধারণ মানুষের সুবিধার্থে এখানে টোলমুক্ত বাজার পরিচালনা করছি। প্রশাসনের কাছে আমাদের দাবি, উচ্ছেদ নোটিশ প্রত্যাহার করে বাজারটি স্থায়ীকরণের ব্যবস্থা করা হোক।’

কর্মসূচিতে শ্রমিক নেতা মো. সাহাবুদ্দীন, আইবিডব্লিউএফের পৌর সেক্রেটারি মো. সামসুজ্জুহা মুকুল, বাজার সভাপতি মো. জিয়াউর রহমানসহ স্থানীয় সবজি ও মাছ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: