শিরোনাম
নয়াপল্টনের সমাবেশে প্রধানমন্ত্রীর অংশগ্রহণসড়ক দুর্ঘটনায় নিহত-আহতরা পাবেন ১-৫ লাখ টাকা, আবেদন যেভাবেসৌদিতে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা, নিহত ৭ বাংলাদেশিডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৫মার্কিন ভিসা নিয়ে সতর্ক করলো দূতাবাসসিপাহি-জনতার বিপ্লবে অপশক্তি পরাভূত হয়েছিল : প্রধানমন্ত্রীবিশ্ববাজারে কমলো স্বর্ণের দামজাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীনয়াপল্টনের সমাবেশে প্রধানমন্ত্রীর অংশগ্রহণসড়ক দুর্ঘটনায় নিহত-আহতরা পাবেন ১-৫ লাখ টাকা, আবেদন যেভাবেসৌদিতে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা, নিহত ৭ বাংলাদেশিডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৫মার্কিন ভিসা নিয়ে সতর্ক করলো দূতাবাসসিপাহি-জনতার বিপ্লবে অপশক্তি পরাভূত হয়েছিল : প্রধানমন্ত্রীবিশ্ববাজারে কমলো স্বর্ণের দামজাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বগুড়া প্রতিনিধি

প্রকাশ : ৭ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

যথাযোগ্য মর্যাদায় ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বগুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ পালিত হয়েছে।

শনিবার(৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বগুড়া জেলা প্রশাসনের উদ্যোগে শহরের শহিদ টিটু মিলনায়তনে এক আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা জানান, "জাতীয় বিপ্লব ও সংহতি দিবস দেশের ইতিহাস ও সার্বভৌমত্ব রক্ষার এক অনন্য মাইলফলক। সিপাহী-জনতার ঐক্যের মাধ্যমে এদিন দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ সুগম হয়েছিল।" এ সময় বগুড়া-৬ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব মোঃ রেজাউল করিম বাদশাসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

বগুড়ার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তৌফিকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান বক্তা বা মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. বেল্লাল হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য জনাব মোঃ মোশারফ হোসেন, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব এম.আর ইসলাম স্বাধীন, বগুড়ার পুলিশ সুপার জনাব মির্জা সায়েম মাহমুদ, পিপিএম এবং বগুড়া জেলা পরিষদের প্রশাসক জনাব এ.কে.এম. আহসানুল তৈয়ব জাকির।

আলোচনা সভা শেষে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও বই বিতরণ করা হয়।

আরও পড়ুন

জামালপুরে ট্রাক চাপায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪, আহত ২

দিবসটি উদযাপন উপলক্ষ্যে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে । সকাল সাড়ে সাতটায় বগুড়া জেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে দিনটির সূচনা ঘটে। পরবর্তীতে বগুড়া প্রেসক্লাবে দিবসের গুরুত্ব তুলে ধরে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।

এছাড়া বিকেলে বগুড়া জেলা স্কুল মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে এবং বিকেল পাঁচটায় জেলা শিল্পকলা একাডেমিতে দেশাত্মবোধক গানের এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: