শিরোনাম
নয়াপল্টনের সমাবেশে প্রধানমন্ত্রীর অংশগ্রহণসড়ক দুর্ঘটনায় নিহত-আহতরা পাবেন ১-৫ লাখ টাকা, আবেদন যেভাবেসৌদিতে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা, নিহত ৭ বাংলাদেশিডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৫মার্কিন ভিসা নিয়ে সতর্ক করলো দূতাবাসসিপাহি-জনতার বিপ্লবে অপশক্তি পরাভূত হয়েছিল : প্রধানমন্ত্রীবিশ্ববাজারে কমলো স্বর্ণের দামজাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীনয়াপল্টনের সমাবেশে প্রধানমন্ত্রীর অংশগ্রহণসড়ক দুর্ঘটনায় নিহত-আহতরা পাবেন ১-৫ লাখ টাকা, আবেদন যেভাবেসৌদিতে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা, নিহত ৭ বাংলাদেশিডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৫মার্কিন ভিসা নিয়ে সতর্ক করলো দূতাবাসসিপাহি-জনতার বিপ্লবে অপশক্তি পরাভূত হয়েছিল : প্রধানমন্ত্রীবিশ্ববাজারে কমলো স্বর্ণের দামজাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জামালপুরে ট্রাক চাপায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪, আহত ২

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ৭ নভেম্বর ২০২৬, ৯:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

জামালপুরে মেলান্দহের ট্রাক চাপায় একই পরিবারের তিনজনসহ ৪ জন নিহত হয়েছে। এতে আরও ২জন আহত হয়েছে।

শনিবার ( ৭ নভেম্বর)  সকাল ১০টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহা সড়কের মেলান্দহ উপজেলার বুরুঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মেলান্দহ থানার ওসি এটিএম মাহমুদুল হক।

নিহতরা হলেন, ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারি এলাকার মোর্শেদ আলম (২৫), তার স্ত্রী ইকরামা (২০) ও তাদের ৮মাস বয়সী সন্তান রিফা। নিহত অন্যজন মোটরসাইকেল আরোহী শওকত হাসান লিখন। সে মেলান্দহ উপজেলার বকুলতলা এলাজার বাসিন্দা।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি এটিএম মাহমুদুল হক জানান, সকালে একটি ইজিবাইক মেলান্দহের শিমুলতলী থেকে জামালপুরের দিকে যাচ্ছিলো। অপরদিকে জামালপুর থেকে মেলান্দহের দিকে আসছিল আরও একটি মোটরসাইকেল।

এসময় জামালপুর গামী একটি ট্রাক প্রথমে মোটরসাইকেলকে চাপা দেয়, পরে ইজিবাইককেও চাপা দিলে ইজিবাইকে থাকা একই পরিবারের শিশুসহ তিন যাত্রী নিহত হয়৷  

এছাড়াও মোটরসাইকেল আরোহী দুইজনসহ আরও ৩জন গুরুত্বর আহত হয়। পরে তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে শওকত হাসান লিখনকে ডাক্তার মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

দিনাজপুরে সড়ক প্রাণ গেল গৃহবধূর

অন্য আহতদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও হযরত আলী (৩৫) নামে একজন আহত হয়েছে। সে উপজেলার শিহাটা এলাকার লেঞ্জা মিয়ার ছেলে। অন্য জনের পরিচয় পাওয়া যায়নি।

পরে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ঘাতক ট্রাকসহ চালকে আটক করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান ওসি এটিএম মাহমুদুল হক।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: