জামালপুরে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমীর ৫০ বছর পূর্তি উদযাপন

শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর জামালপুরের আয়োজনে শিশু অধিকার দিবস ২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদযাপনে ভার্চুয়ালি এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জামালপুর জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আফসানা তাসলিম, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন,জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী আহসান, ডেপুটি সিভিল সার্জন ডাক্তার শাহ মোঃ জিল্লুর রহমান, জাসাস জামালপুর জেলা শাখার সভাপতি রিজভী আল জামালী রনজু,সাংবাদিক ফজলে এলাহী মাকাম সহ আরো অনেকে।
এ সময় বক্তারা শিশু অধিকার বাস্তবায়নে, শিশুদের জন্য নিরাপদ ও সুরক্ষিত ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে কাজ করার পাশাপাশি শিশু অধিকার রক্ষা করে শিশুশ্রম বন্ধের মাধ্যমে প্রত্যেক শিশুকে আধুনিক ও প্রযুক্তি নির্ভর শিক্ষায় শিক্ষিত করে শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে ও খেলাধুলার মাধ্যমে দেহমন গঠন করে আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান জানান।
ভোরের আকাশ/ইউএম