শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতিকূটনীতিকদের দেশের সর্বশেষ পরিস্থিতি অবহিত করবে সরকারপাবনায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধ ৫২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয়মোদি-বালেন শাহ বৈঠক: নেপালকে ১৫ হাজার কোটি রুপির সহায়তা ও ৮ চুক্তির ঘোষণাসিসিটি পরিচালনার দায়িত্ব পেল এভারেস্ট পোর্ট সার্ভিসেসমজুরি নির্ধারণে মালিকপক্ষের প্রস্তাব জমা, এখনই প্রকাশ করছে না বোর্ডদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদদেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতিকূটনীতিকদের দেশের সর্বশেষ পরিস্থিতি অবহিত করবে সরকারপাবনায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধ ৫২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয়মোদি-বালেন শাহ বৈঠক: নেপালকে ১৫ হাজার কোটি রুপির সহায়তা ও ৮ চুক্তির ঘোষণাসিসিটি পরিচালনার দায়িত্ব পেল এভারেস্ট পোর্ট সার্ভিসেসমজুরি নির্ধারণে মালিকপক্ষের প্রস্তাব জমা, এখনই প্রকাশ করছে না বোর্ডদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ

চৌদ্দগ্রামে আমন ধান সংগ্রহের কাজ শুরু

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ৩:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

কুমিল্লার চৌদ্দগ্রামে শুরু হয়েছে ২০২৬-২৭ অভ্যন্তরীন আমন ধান সংগ্রহ কার্যক্রম। সোমবার (২৩ নভেম্বর) প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন।

এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসিনা মমতাজ। উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভা কৃষকদল সভাপতি আবদুল মমিন, কৃষক জালাল উদ্দিন, মোতালেব হোসেন, মিজানুর রহমান, আতর ইসলাম, আবদুল মুনাফ, আবদুর রহমান, জাকির হোসেন প্রমুখ।

উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাখাওয়াত হোসেন জানান, চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তের ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের কৃষকদের থেকে ২৩ নভেম্বর শুরু হয়ে আগামী বছরের ২৮ ফেরুয়ারীর মধ্যে মোট ৮৯৪ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে।

আরও পড়ুন

এমন উন্নয়ন করতে চাই যাতে মানুষ আমাকে স্মরণ রাখে- শওকতুল ইসলাম এমপি

এজন্য নিজের ধান নিজে বিক্রি করতে কৃষক অ্যাপসে নিবন্ধন বা ধান বিক্রয়ের আবেদন করতে হবে। এ বছর প্রতি কেজি ৩৫ টাকা ও প্রতি মন ১৪০০ টাকা হারে প্রত্যেক কৃষক থেকে ৩ মেট্রিক ধান ক্রয় করবে সরকার।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার বলেন, কৃষকরা নিয়মতান্ত্রিকভাবে আবেদন করে ন্যায্যমূল্যে সরকারের কাছে তাদের উৎপাদিত ধান বিক্রি করতে পারবে। এক্ষেত্রে উপজেলা কৃষি বিভাগ ও খাদ্য বিভাগ তাদের সহযোগিতা করবে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: