শিরোনাম
চালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলাচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা

বিষ দিয়ে মেয়েকে হত্যা চেষ্টার অভিযোগ বাবার বিরুদ্ধে

পিরোজপুর সংবাদদাতা

প্রকাশ : ২ জুন ২০২৬, ১:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
বিষ দিয়ে মেয়েকে হত্যা চেষ্টার অভিযোগ বাবার বিরুদ্ধে
বিষ দিয়ে মেয়েকে হত্যা চেষ্টার অভিযোগ বাবার বিরুদ্ধে

পিরোজপু সদর উপজেলার কুমারখালীতে  নিজ ছেলে-মেয়ের খাবারে বিষ দিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। সোমবার (১ জুন) রাত আনুমানিক ৮টার দিকে সিরাজুল শিকদার(৪০) তার ছেলে ইয়াসিন (১৪) ও মেয়ে ছামিয়া(৭) কে শরবতের সঙ্গে বিষ মিশিয়ে খাওয়ানোর অভিযোগ করেছে ভুক্তভোগীরা। বর্তমানে তারা পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযুক্ত সিরাজুল শিকদার পিরোজপুরের জিয়ানগর উপজেলার পাড়েরহাট ইউনিয়নের লাহুড়ী গাজীপুর এলাকার বাসিন্দা। জানা গেছে, তিনি তার শ্বশুরবাড়ি কুমারখালী এলাকায় অবস্থানকালে এ ঘটনা ঘটান।

ভুক্তভোগী ছেলে ইয়াসিন (১৪) জানান, তার বাবা তাকে চিনি আনতে বলেন। চিনি এনে দেওয়ার পর তিনি শরবত বানিয়ে তাকে ও তার বোনকে খাওয়ান। শরবত খাওয়ার কিছুক্ষণ পরই তারা অসুস্থ হয়ে পড়ে। মেয়ে শারমিন (৮) জানান, শরবত খাওয়ার পর তার মাথা ঘুরে পড়ে যায় এবং শরবতের মধ্যে কিছু মিশানো ছিল বলে সে জানায়।

প্রতিবেশী মো. কামরুল ইসলাম জানান, হঠাৎ চিৎকার শুনে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন বাড়ির উঠানে ছেলে-মেয়ে কাতরাচ্ছে। পরে তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নানা আব্দুল করিম জানান, তার নাতি-নাতনিকে তাদের বাবা পয়জন মেশানো শরবত খাওয়াইয়ে হত্যার চেষ্টা করেছে। কী কারণে এ ঘটনা ঘটেছে তা তিনি জানেন না।

আরও পড়ুন

নবীনগরে মায়ের বকুনি খেয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

ঘটনার সত্যতা জানতে অভিযুক্ত সিরাজুলের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন কল রিসিভ করেননি।

এ বিষয়ে পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম জানান, ঘটনার বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ভোরের আকাশ/ইউএম

হত্যা চেষ্টা

শেয়ার করুন: