শিরোনাম
অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

আশুলিয়ায় পুলিশের সঙ্গে শীর্ষ সন্ত্রাসী ‘শুটার বাপ্পি’র গোলাগুলি

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ৪:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

ঢাকার সাভারের আশুলিয়ায় পুলিশের সঙ্গে কথিত শীর্ষ সন্ত্রাসী ‘শুটার বাপ্পি’ ও তার সহযোগীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। 

এ সময় গ্রেপ্তার এড়াতে এক নারীকে জিম্মি করে বাপ্পি পালিয়ে গেছে বলে দাবি করেছে পুলিশ। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে আশুলিয়ার জামগড়া চৌরাস্তা এলাকার চৌধুরী প্লাজায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আশুলিয়ার জামগড়া শরীফ মার্কেটের পঞ্চম তলায় এক ব্যক্তিকে জিম্মি করে রাখার খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে সন্ত্রাসীরা কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এক ব্যক্তিকে জিম্মি করে রাখার খবর পেয়ে পুলিশ সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা ৭ থেকে ৮ রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, চৌধুরী প্লাজার একটি ভবনে শীর্ষ সন্ত্রাসী শুটার বাপ্পি ও তার সহযোগীদের অবস্থানের তথ্যের ভিত্তিতে সকাল সাড়ে ১১টার দিকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বাপ্পি এক নারীকে জিম্মি করে। আমরা যদি তখন গুলি চালাতাম বা তাকে আটকের চেষ্টা করতাম, তাহলে ওই নারীর জীবন ঝুঁকির মুখে পড়তে পারত। শুধুমাত্র এ কারণেই আমরা সংযত ছিলাম।

আরও পড়ুন

সুন্দরবন এক্সপ্রেসে যাত্রীদের ছুরিকাঘাতের অভিযোগ টিটির বিরুদ্ধে, আহত ২

তিনি আরও বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে বাপ্পি ও তার সহযোগীরা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। পরে দুপুর ১২টার দিকে এক নারীকে জিম্মি করে বাপ্পি ভবন থেকে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ভোরের আকাশ/রই 


 

মোহাম্মদ তরিকুল ইসলাম

শেয়ার করুন: