শিরোনাম
অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

কাপাসিয়ায় বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ৪ সেপ্টেম্বর ২০২৬, ৮:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরের কাপাসিয়ায় বর্ণাঢ্য আয়োজনে নানা কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা বিএনপির উদ্যোগে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ এবং কাপাসিয়া বাজার খেয়াঘাটে শীতলক্ষ্যা নদীতে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান।

উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরার সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় দলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতৃবৃন্দদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আরও পড়ুন

মসজিদে মুসল্লিদের সাথে ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাইফুন নবীর মতবিনিময়

এসময় অন্যান্যের মাঝে উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ফ ম এমদাদুল হোসেন, সাবেক আহ্বায়ক আব্দুল করিম বেপারী, বিএনপি নেতা এম এ হাসেম চৌধুরী, জেলা বিএনপি নেতা আফজাল হোসাইন, জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, জেলা বিএনপি নেতা আজগর হোসেন খান, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন আরজু, সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট ইকবাল হোসেন শেখ, উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম প্রমুখ।

এছাড়া উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল, মৎস্যজীবী দল, ওলামা দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: