শিরোনাম
পুলিশে রদবদলঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে: শামা ওবায়েদবেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবিকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্টদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জিশ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমসুশাসনের ব্যর্থতার বোঝা শ্রমিকদের ওপর চাপানো ঠিক না : সিপিডিপুলিশে রদবদলঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে: শামা ওবায়েদবেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবিকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্টদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জিশ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমসুশাসনের ব্যর্থতার বোঝা শ্রমিকদের ওপর চাপানো ঠিক না : সিপিডি

খুলনার ডুমুরিয়ায় বিএনপির মিছিল ও সমাবেশ

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ৮:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

সারা দেশে আওয়ামী লীগের নৈরাজ্য ও কর্মকাণ্ডের প্রতিবাদে খুলনার ডুমুরিয়ায় বিশাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২২ নভেম্বর বিকেল সাড়ে ৩টায় ডুমুরিয়া বাসস্ট্যান্ড চত্বর থেকে মিছিলটি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পথসভায় মিলিত হয়।

পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজগার লবী।

সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ডুমুরিয়া উপজেলা বিএনপির সভাপতি মোল্লা মোশাররফ হোসেন মফিজ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা জেলা বিএনপির সভাপতি মো. মনিরুজ্জামান মন্টু, খুলনা জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী, জেলা বিএনপি নেতা শামীম কবির, জেলা বিএনপির সদস্য মোল্লা মাহবুবুর রহমান, আব্দুল মালেক, সরোয়ার হোসেন ও শেখ হাফিজুর রহমান।

আরও পড়ুন

ঢাকা ও খুলনায় ধর্ষণ মামলার দুই আসামি গ্রেপ্তার

এছাড়া বক্তব্য দেন খুলনা জেলা কৃষক দলের সভাপতি মোল্লা কবিরুল ইসলাম, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক খান ইসমাইল হোসেন এবং ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ ফরাদ হোসেন।

মিছিল ও পথসভায় ডুমুরিয়া উপজেলার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মিছিলটি ডুমুরিয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদী কর্মসূচির মধ্য দিয়ে শেষ হয়।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: