শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জামালপুরে ৭ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ৮:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

জামালপুরের দেওয়ানগঞ্জে অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ মনোয়ারা বেগম (৪৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার সানন্দবাড়ী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মনোয়ারা বেগম দেওয়ানগঞ্জ উপজেলার সিলেটপাড়া এলাকার আয়নাল হকের স্ত্রী।

পুলিশ জানায় , গোপন সংবাদের ভিত্তিতে মাদকের একটি চালান সানন্দবাড়ী বাজার এলাকা দিয়ে যাচ্ছে এমন খবর পেয়ে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি বিশেষ দল সেখানে অভিযান চালায়। এ সময় পলিথিনে মোড়ানো অবস্থায় ৭ কেজি গাঁজা জব্দ করা হয় এবং এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে মনোয়ারা বেগমকে আটক করা হয়।

পরে আটক নারী ও জব্দকৃত গাঁজা পুলিশ পাহারায় দেওয়ানগঞ্জ মডেল থানায় পাঠানো হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়।

আরও পড়ুন

কেপিসিএলের বিদ্যুৎকেন্দ্র বন্ধ ও বিক্রি,পাওনা আদায়ে শ্রম আদালতে মামলা

সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তোফাজ্জল হোসেন বলেন, ৭ কেজি গাঁজাসহ আটক ওই নারীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দেওয়ানগঞ্জ মডেল থানায় পাঠানো হয়েছে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে মঙ্গলবার দুপুরে তাকে জামালপুর  আদালতে পাঠানো হয়েছে। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ভোরের আকাশ/এনউব

আটক

শেয়ার করুন: