লালমনিরহাটে নারী সহিংসতা বিরোধী যুব সমাবেশ অনুষ্ঠিত

"নারী সহিংসতা হোক অবসান, নারী পাক তার প্রাপ্য সম্মান"—এই স্লোগানকে সামনে রেখে লালমনিরহাটে দিনব্যাপী এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) জেলা পরিষদ অডিটরিয়ামে বেসরকারি উন্নয়ন সংস্থা 'পারিবারিক আয় উন্নয়ন সংস্থা' (ফিডা)-র আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ফিডার নির্বাহী পরিচালক ফিরোজা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহা: রাশেদুল হক প্রধান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, জেলা পরিষদ প্রশাসক এ.কে.এম মমিনুল হক এবং যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুস সালাম সিকদার ও জেড. এফ. এম ফিরোজ পাশা পরিচালক ফিদা।
সমাবেশে সমাজে নারীর প্রতি ঘটে যাওয়া নানা ধরনের সহিংসতা, বৈষম্য ও নির্যাতন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, সমাজ থেকে নারী নির্যাতন ও সহিংসতা দূর করতে হলে তরুণ ও যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান অতিথিরা। দিনব্যাপী এই যুব সমাবেশে স্থানীয় তরুণ-তরুণী, সুশীল সমাজের প্রতিনিধি ও যুব সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/সু.পা